• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দিনহাটায় ১১ বছরের কিশোরীকে  হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহশিক্ষক সফিকুল শেখ ; বিজেপি বিধায়ক বললেন : ‘সোজা খরচা করে দেওয়া হোক’  

Eidin by Eidin
June 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দিনহাটায় ১১ বছরের কিশোরীকে  হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহশিক্ষক সফিকুল শেখ ; বিজেপি বিধায়ক বললেন : ‘সোজা খরচা করে দেওয়া হোক’  
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৪ জুন : কোচবিহারের দিনহাটায় ১১ বছরের কিশোরীকে  হত্যার ঘটনায় গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সফিকুল শেখ। তার বাড়ি দিনহাটার বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি এলাকায় । আজ বৃহস্পতিবার মৃত কিশোরীর বাড়িতে যান দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়৷ তিনি বলেছেন, ‘এই জঘন্য ঘটনার পর বলার কোনো ভাষা নেই । আমি মনে করি যে,যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সোজা খরচা করে দেওয়া উচিত ।’ 

জানা গেছে,মৃত কিশোরী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল । একই গ্রামের বাসিন্দা সফিকুল শেখের কাছে টিউশন পড়ত । বুধবার সকাল ১১ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মেয়েটি । তারপর দীর্ঘক্ষণ ধরে সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন ও প্রতিবেশী । কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি । এরপর গ্রামবাসীরা গ্রামের পার্শ্ববর্তী পাট ও ভুট্টাখেতে ব্যাপক তল্লাশি চালাতে শুরু করে । শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের পিছনের একটি পাটক্ষেত থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয় । খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরিবারের দাবি, মেয়েটির দেহের পাশ থেকে কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। তাদের আশঙ্কা যে কিশোরীকে ধর্ষণ বা গনধর্ষণের পর খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে ।

এদিকে এই ঘটনার তদন্তে নেমে মৃতা কিশোরীর গৃহশিক্ষক সফিকুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ । আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও কয়েকজনকে । আজ বৃহস্পতিবার ধৃত সফিকুল শেখকে নিয়ে অকুস্থলে যায় পুলিশ বাহিনী । ছিলেন জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং । এই ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । শোকে ভেঙে পড়েছে পরিবার । গ্রামবাসীরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে । বিজেপি বিধায়কের জানিয়েছেন, এলাকায় মাদক কারবারের উপর লাগাম টানতে তিনি পুলিশের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবেন।।

Tags: DinhataKutchbiharPrivete Tutor ArrestedSixth gread Gils Student murder case
Previous Post

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে পাকড়াও করল মালদার সামসী ফাঁড়ির পুলিশ

Next Post

নারী-কিশোরী-পুরুষ ও বালক কাউকে ছাড়ছে না, সবাইকে ধর্ষণ করছে তালিবানরা : জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট 

Next Post
নারী-কিশোরী-পুরুষ ও বালক কাউকে ছাড়ছে না, সবাইকে ধর্ষণ করছে তালিবানরা : জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট 

নারী-কিশোরী-পুরুষ ও বালক কাউকে ছাড়ছে না, সবাইকে ধর্ষণ করছে তালিবানরা : জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট 

No Result
View All Result

Recent Posts

  • ‘পদত্যাগ নয়, নতুন দলও নয়’; আন্নামালাইয়ের দল ছাড়ার খবর অস্বীকার করেছে বিজেপি
  • শুভেন্দু অধিকারীর পিএ হত্যা মামলায় গ্যাংস্টার জ্ঞানেন্দ্র প্রতাপ সিংয়ের আত্মসমর্পণ 
  • মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আরসিবি খেলোয়াড় কেএস   ভরত
  • নারী-কিশোরী-পুরুষ ও বালক কাউকে ছাড়ছে না, সবাইকে ধর্ষণ করছে তালিবানরা : জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট 
  • দিনহাটায় ১১ বছরের কিশোরীকে  হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহশিক্ষক সফিকুল শেখ ; বিজেপি বিধায়ক বললেন : ‘সোজা খরচা করে দেওয়া হোক’  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.