এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ জুন : ছয় বছর আগে এক ফরাসি পর্যটককে তাঁর তিন সন্তানের সামনে গণধর্ষণকারী দুই পাকিস্তানি ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । সাজাপ্রাপ্তরা হল মহম্মদ আবিদ মালহি (Mohammad Abid Malhi) ও মহম্মদ শাফকাত আলী (Mohammad Shafqat Ali) । ২০২১ সালের মার্চ মাসে শিয়ালকোট-লাহোর মোটরওয়েতে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনায় ওই দু’জনকে গণধর্ষণ, অপহরণ, ডাকাতি এবং সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
গাড়ির তেল ফুরিয়ে যাওয়ায় সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ওই ফরাসি নারী গাড়ির দরজাগুলো বন্ধ করে রেখেছিলেন, কিন্তু হামলাকারীরা একটি জানালা ভেঙে তাঁকে বাইরে টেনে বের করে আনে এবং তাঁর আতঙ্কিত সন্তানদের সামনে বন্দুকের মুখে তাঁকে গনধর্ষণ করে। পালিয়ে যাওয়ার আগে দুই পাকিস্তানি নরপশু টাকা, গয়না এবং ব্যাংক কার্ডও লুটপাট করে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং কিছু আন্দোলনকর্মী জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানান। এক পুলিশ কর্মকর্তা ওই নারীকে রাতে একা বাইরে থাকার কারণ জিজ্ঞাসা করায়, এই ঘটনাটি পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়।।
