এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০২ জুন : সময়টা তখন ২০২১ সাল । মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের তখন স্বর্ণযুগ চলছে ৷ রোহিঙ্গা আর বাংলাদেশিদের জন্য অবারিত দ্বার । তৃণমূলের নেতানেত্রীরা অনুপ্রবেশকারীদের নাগরিককত্ব দেওয়ার জন্য প্রকাশ্যে জোরদার সওয়াল করছেন । সেই সুযোগে পালে পালে এরাজ্যে ঢুকে পড়ছে রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা । স্থানীয় সহানুভূতিশীল নাগরিকদের সহযোগিতায় মিলে যাচ্ছে আশ্রয় । তারপর ভোটার কার্ড,আধার কার্ড,প্যান কার্ড, রেশন কার্ড…. পাক্কা ভারতীয় হিসাবে বসবাস । সেই অবৈধ অনুপ্রবেশকারীদের দলে ছিল এক বাংলাদেশি যুবক। উন্মুক্ত সীমান্ত দিয়ে চোরাই পথে ঢুকে পড়ে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে । তারপর বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসে । কিন্তু বিধি বাম । অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জিরো টলারেন্স’ নীতির কারনে পাকড়াও হয়ে গেছে ওই যুবক ।
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে সামসেরগঞ্জের জালাদিপুর সিমেন্ট গোডাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম সাহীন শেখ। ধৃত যুবকের প্রকৃত বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাত পাড়া এলাকায় । পুলিশের জেরায় ধৃত যুবক কবুল করেছে যে ২০২১ সালে সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল । তারপর সে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছিল । জানা গেছে,সোমবার ধৃত ওই যুবককে লালাগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে । তাকে তার নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে ।।
