এইদিন ওয়েবডেস্ক,বনগাঁ,০২ মে : একদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল সীমান্তে রাইফেল তাক করে আছে বিএসএফ । অন্যদিকে তখন বাংলাদেশের যশোর জেলার বেনাপোল সীমান্ত থেকে একইরকম ভাবে শ্যেন দৃষ্টি রেখে আগে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। মাঝে জিরো পয়েন্টে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রয়েছে প্রায় ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী । যারা বেশ কয়েক বছর আগে অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে বহাল তবিয়তে এরাজ্যে বসবাস করছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘ডিটেক্ট-ডিলিট ও ডিপোর্ট’ ঘোষণার পর পুলিশের হাতে ধরে পড়ে । রাখা হয়েছিল হোল্ডিং সেন্টারে । সোমবার (০১ জুন) গভীর রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে এমনই ১০-১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ । কিন্তু বিজিবি তাদের নিতে অস্বীকার করে । ফলে জিরো পয়েন্টে খোলা আকাশের নিচেই কাটছে ওই বাংলাদেশিদের জীবন ।
চব্বিশ পরগনা জেলার বনগাঁর হাকিমপুর সীমান্তের অন্যপ্রান্তেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা ।সপ্তাহ খানেক ধরে প্রতিদিনই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সেখানে জড়ো হচ্ছে নিজেদের দেশে ফেরার জন্য । ইতিমধ্যে বেশ কয়েকজনকে হাকিমপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-এর হাতে তুলে দেওয়া হয়েছে । কিন্তু এখনো শত শত অনুপ্রবেশকারী আছে, যাদের গ্রহণ করতে চাইছে না বাংলাদেশ। ফলে তাদের পুশ ব্যাক করতে বাধ্য হচ্ছে বিএসএফ । সেই সময় বিজিবি বাধা দিলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে । এমনকি কয়েকদিন আগেই বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পালটাপালটি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে ।।

