• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিখোঁজের নাটক সাজিয়ে ধর্মান্তরিত দেবরকে নিকাহ করেছে নারায়ণগঞ্জের মহিলা লিজা সরকার, ধর্মান্তরিত করেছে ৩ শিশুসন্তানকেও 

Eidin by Eidin
June 1, 2026
in আন্তর্জাতিক
নিখোঁজের নাটক সাজিয়ে ধর্মান্তরিত দেবরকে নিকাহ করেছে নারায়ণগঞ্জের মহিলা লিজা সরকার, ধর্মান্তরিত করেছে ৩ শিশুসন্তানকেও 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশে,০১ জুন : তিন শিশু সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বাংলাদেশের নারায়ণগঞ্জের গৃহবধূ লিজা সরকারের হদিশ পাওয়া গেছে । গত ২২ মে বিকেলে তাদের তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয় নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ভূঁইয়ার বাগের বাসিন্দা কিরণ সরকারের স্ত্রী লিজা । কিরণ সরকার নিজেই স্ত্রী ও সন্তানদের রিকশায় তুলে দেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে তারা পৌঁছাননি বলে পরে জানতে পারেন পরিবারের সদস্যরা। তারপর থেকে লিজা সরকার, তার মেয়ে শাবনী সরকার, ছেলে গণেশ সরকার এবং ছোট মেয়ে তারা সরকারের কোনো হদিশ পাওয়া যায়নি । এখন প্রকাশ্যে এসেছে যে নিখোঁজ হওয়ার ঘটনাটি আসলে পরিকল্পিতভাবে গৃহত্যাগ ও ধর্মান্তরের সঙ্গে জড়িত। এ ঘটনায় শুধু একটি পরিবারের ভাঙনই নয়, বরঞ্চ তিন নাবালক সন্তানের ভবিষ্যৎ ও পরিচয় নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, কিরণ সরকারের ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল লিজা সরকারের । প্রায় ১০ বছর আগে ধর্মান্তরিত হয়েছিলেন কিরণের ভাই । কিন্তু তারপরেও লিজার সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ২২ মে ধর্মান্তরিত প্রেমিক দেবরের ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যায় লিজা । সঙ্গে নিয়ে যায় তিন নাবালক সন্তানকে । শোনা যাচ্ছে যে ইসলামি মতে তাদের বিয়ে হয়েছে । দু’জনেরই ইসলামি পোশাক পরা ছবি সামনে এসেছে । 

কিরণ সরকারের পরিবারের সদস্যদের মতে, বিষয়টি শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্ক নারীর ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে তিনজন নাবালক শিশু। তাদের ধর্মীয় পরিচয়, সামাজিক অবস্থান, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা ।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের সম্মতি, অধিকার এবং ভবিষ্যৎ বিবেচনা না করে তাদের জীবন ও পরিচয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কতটা নৈতিক ও গ্রহণযোগ্য-সেই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।

এদিকে, ধর্মান্তর প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকলে তাদের ভূমিকা ও দায়বদ্ধতার বিষয়েও তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা মনে করছেন, নাবালক শিশুদের ভবিষ্যৎকে কেন্দ্র করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ৩০ মে নিখোঁজ মা ও তিন সন্তানকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে সংবাদ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে তাদের অবস্থান সম্পর্কে নতুন তথ্য সামনে আসার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।।

Tags: Bangladesh
Previous Post

তালিবানদের যৌন-বিকৃত মানসিকতার শিকার হচ্ছে আফগানি শিশু ও মহিলারা : ব্রিটিশ পত্রিকার রিপোর্ট

Next Post

যার মধ্যে বিদ্যা, দান, জ্ঞান বা ধর্মের মতো গুণাবলি নেই সেই নরপশু পৃথিবীর বোঝা : আচার্য চানক্য

Next Post
যার মধ্যে বিদ্যা, দান, জ্ঞান বা ধর্মের মতো গুণাবলি নেই সেই নরপশু পৃথিবীর বোঝা : আচার্য চানক্য

যার মধ্যে বিদ্যা, দান, জ্ঞান বা ধর্মের মতো গুণাবলি নেই সেই নরপশু পৃথিবীর বোঝা : আচার্য চানক্য

No Result
View All Result

Recent Posts

  • আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হল নতুন এফআইআর
  • ফেরত নিল না বিজিবি,পেট্রাপোল বর্ডারের জিরো লাইনে ঝুলে আছে ১০ বাংলাদেশির জীবন 
  • যার মধ্যে বিদ্যা, দান, জ্ঞান বা ধর্মের মতো গুণাবলি নেই সেই নরপশু পৃথিবীর বোঝা : আচার্য চানক্য
  • নিখোঁজের নাটক সাজিয়ে ধর্মান্তরিত দেবরকে নিকাহ করেছে নারায়ণগঞ্জের মহিলা লিজা সরকার, ধর্মান্তরিত করেছে ৩ শিশুসন্তানকেও 
  • তালিবানদের যৌন-বিকৃত মানসিকতার শিকার হচ্ছে আফগানি শিশু ও মহিলারা : ব্রিটিশ পত্রিকার রিপোর্ট
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.