• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চাকরি বাঁচাতে মহেন্দ্রনাথ থেকে হতে হল মাহমুদুল্লাহ, বাংলাদেশের হিন্দু যুবকের করুণ পরিণতি 

Eidin by Eidin
May 30, 2026
in আন্তর্জাতিক
চাকরি বাঁচাতে মহেন্দ্রনাথ থেকে হতে হল মাহমুদুল্লাহ, বাংলাদেশের হিন্দু যুবকের করুণ পরিণতি 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩০ মে : নিজের চাকরি বাঁচাতে ধর্ম পরিবর্তন করতে বাধ্য হলেন বাংলাদেশের এক হিন্দু যুবক । বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা মহেন্দ্র নাথ রায়কে তার মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে “হয় ইসলাম গ্রহণ করো, নয়তো চাকরি চাড়ো” । শেষ পর্যন্ত চাকরি বাঁচাতে মহেন্দ্রকে ধর্মান্তরিত হতে হয়। এখন তার নতুন নাম মাহমুদুল্লাহ। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার একটি বেসরকারি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেন্দ্র নাথ রায় দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছিলেন। সম্প্রতি মালিক তাঁকে ডেকে বলেন, প্রতিষ্ঠানে হিন্দু কর্মচারী রাখা সমস্যার সৃষ্টি করছে। তাই তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অন্যথায় চাকরি থেকে ছাঁটাই করা হবে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবারের দায়িত্বের কথা ভেবে মহেন্দ্র আর বিকল্প খুঁজে পাননি। শেষমেশ তিনি ধর্মান্তরিত হন এবং তার নাম বদলে মাহমুদুল্লাহ রাখা হয় । 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহেন্দ্র নাথ রায়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন,তারা  খুবই মর্মাহত। বাড়িতে এখনও পুরনো নামেই ডাকা হয় তাঁকে, কিন্তু বাইরের জগতে তাঁকে নতুন পরিচয় নিয়ে চলতে হচ্ছে। 

বাংলাদেশকে ১০০ শতাংশ ইসলামি রাষ্ট্র করতে সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধরনের চাপের অভিযোগ বহুদিন ধরে উঠছে। দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি দখল, মন্দিরে হামলা ও ধর্মান্তরকরণের ঘটনা মাঝেমধ্যেই সামনে আসে। অনেক হিন্দু পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় চাকরি বা ব্যবসার স্বার্থে এমন চাপ সহ্য করতে বাধ্য হন। মানবাধিকার কর্মীরা বলছেন, এটা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলির পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। 

যদিও স্থানীয় প্রশাসনের কাছে অনেকেই অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপই  নেওয়া হয়নি। একজন স্থানীয় হিন্দু নেতা বলেন, “আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলে মানুষের মনে ভয় বাড়বে। সরকারের উচিত এসব ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

Previous Post

‘অভয়ার বিচার চাই’ বলে অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়লেন ক্ষিপ্ত মহিলারা, গনরোষ থেকে বাঁচতে পরতে হল হেলমেট 

No Result
View All Result

Recent Posts

  • চাকরি বাঁচাতে মহেন্দ্রনাথ থেকে হতে হল মাহমুদুল্লাহ, বাংলাদেশের হিন্দু যুবকের করুণ পরিণতি 
  • ‘অভয়ার বিচার চাই’ বলে অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়লেন ক্ষিপ্ত মহিলারা, গনরোষ থেকে বাঁচতে পরতে হল হেলমেট 
  • রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সোমবার এক ঝাঁক মন্ত্রী শপথ নিতে চলেছেন রাজভবনে
  • নাজেরিয়ায় বিগত ১ বছরে বোকো হারাম বা আইসিসের চেয়েও বেশি মানুষ মেরেছে ফুলানি সন্ত্রাসীরা : ইউএসসিআইআরএফ 
  • আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.