• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নবদ্বীপ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা আটক, উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী, “চোর চোর” শ্লোগান দিয়ে জুতো ছুড়লো ক্ষিপ্ত জনতা 

Eidin by Eidin
May 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নবদ্বীপ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা আটক, উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী, “চোর চোর” শ্লোগান দিয়ে জুতো ছুড়লো ক্ষিপ্ত জনতা 
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নবদ্বীপ,৩০ মে : দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলেনতৃণমূল পরিচালিত  নদীয়া জেলার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা । আজ শনিবার ভোর ৩:৪৫ মিনিট নাগাদ নবদ্বীপ বড়ালঘাটে নিজের বাড়ি থেকে কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ । সেই সাথে বন্যাকবলিত মানুষদের বিতরণের জন্য সরকারি ত্রাণসামগ্রীর ভান্ডার উদ্ধার হয়েছে কৃষ্ণ সাহার ক্লাব থেকে । কৃষ্ণ সাহাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে “চোর চোর” শ্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়ে । যদিও ত্রাণসামগ্রী লুট করার অভিযোগ অস্বীকার করে বলেন, “লুট করার প্রশ্নই নেই । আমায় কেন গ্রেপ্তার করা হল সেটা পুলিশই জানে৷”

বিমান কৃষ্ণ সাহা হলেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনের সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পৌরপতি । তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছিল । দুর্নীতিবাজদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর আজ ভোরে নবদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী আজ ভোর রাত্রি প্রায় একটা নাগাদ বিমান কৃষ্ণ সাহা পরিচালিত বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে হানা দেয় । সেখানে বিপুল পরিমান ত্রিপল,শাড়ি ও কম্বল প্রভৃতি পুরসভার ত্রাণসামগ্রী উদ্ধার হয় । ছুটে আসেন প্রাক্তন বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা।  এদিকে বিপুল সংখ্যক জনতা সেখানে জড়ো হয়ে যায় । 

জনরোষের হাত থেকে বিমান কৃষ্ণ সাহাকে বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে নবদ্বীপ থানার পুলিশ তাকে  আটক করে কৃষ্ণনগরে নিয়ে যায় । আগামী ৩ জুন  ছিল বিজেপির নবদ্বীপ পৌরসভা ঘেরাও কর্মসূচি ।  তার আগেই বড়সড় পদক্ষেপ নিল পুলিশ । যদিও এনিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি ।। 

Tags: Chairman Biman Krishna Saha arrestedhuge amount relief materials recoveredNabadwip MunicipalityNadia
Previous Post

পৃথিবী মাংসাশী, মদ্যপ, নির্বোধ ও মূর্খদের ভারে ভারাক্রান্ত, যারা মানুষের রূপধারী পশু : আচার্য চানক্যের  উপলব্ধি

Next Post

আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র 

Next Post
আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র 

আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র 

No Result
View All Result

Recent Posts

  • পিওকে-তে নরসংহার অব্যাহত, পাকিস্তান বাহিনী আরও ৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তীব্র নিন্দা জানাল ভারত 
  • রথযাত্রার আগে জইশ-ই- মহম্মদের ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস, ৮ জন আগে থেকেই হেফাজতে 
  • মুম্বাই সন্ত্রাসী হামলা কংগ্রেস ও  পাকিস্তানের পরিকল্পনা, হিন্দুদের ঘাড়ে দায় চাপাতে “হিন্দু আতঙ্কবাদ” শব্দ আমদানি করেছিল দিগ্বিজয় সিং : চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন গৃহ মন্ত্রকের প্রাক্তন আধিকারিক আর ভি এস মণি 
  • ইথানল-ই২০ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বিহারী ইউটিউবার মনীশ কাশ্যপ ও আরও চারজনের বিরুদ্ধে এফআইআর  
  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাটোয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যার বাড়িতে তুমুল বিক্ষোভ ; লিখিয়ে নেওয়া হল পদত্যাগপত্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.