• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার 

Eidin by Eidin
May 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার 

Oplus_131072

4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ মে : বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার মুস্থুলি গ্রামে শ্বশুরবাড়িতে লাভলি সদাগর (১৪) নামে ওই কিশোরীকে আজ শুক্রবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রতিবেশীরা জানতে পেরে ওই কিশোরীকে উদ্ধার করে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা। 

জানা গেছে,মৃতা কিশোরী লাভলি সদাগরের বাপেরবাড়ি ভাতারের বামশোর গ্রামে । মা মারা গেছেন । বাবা মিঠুন সদাগর জনমজুরির কাজ করেন। মুস্থুলি গ্রামে মামাবাড়ি লাভলির। আর মামাবাড়ি যাতায়তের সূত্রে মিঠুন মাজির ছেলে বাণেশ্বর মাজির (১৮) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । বাণেশ্বর হায়দরাবাদে একটি হোস্টেলে কাজ করে । মাস নয়েক আগে দু’জনে পালিয়ে বিয়ে করে । বিয়ের কিছুদিন পর বাণেশ্বর নিজের কর্মস্থলে চলে যায় । শ্বশুরবাড়িতেই ছিল লাভলি।

জানা গেছে,বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর  নিজের ঘরে ঘুমতে চলে যায় লাভলি । আজ অনেক সকাল পর্যন্ত সে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন দরজা খুলে ঘরে ঢোকে । তখন তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । যদিও এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে । 

অন্যদিকে এক নিকাশিনালা পরিষ্কার করার সময় অজানা কিছুর কামড়ে মৃত্যু হল কাটোয়ার এক ব্যবসায়ীর৷ মৃতের নাম দেবব্রত কুণ্ডু (৫১)। তার বাড়ি কাটোয়া থানার পোস্তগ্রাম । প্রাথমিকভাবে অনুমান, বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার । দু’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কাটোয়া থানার পুলিশ ।। 

Previous Post

আদালতের শুনানি চলাকালীন পাশের ঘরে গিয়ে প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতলেন মার্কিন মহিলা বিচারক এলিনর রস

Next Post

“ডিজিটাল সেন্সাস” : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 

Next Post
“ডিজিটাল সেন্সাস” : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 

"ডিজিটাল সেন্সাস" : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 

No Result
View All Result

Recent Posts

  • “ডিজিটাল সেন্সাস” : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 
  • বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার 
  • আদালতের শুনানি চলাকালীন পাশের ঘরে গিয়ে প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতলেন মার্কিন মহিলা বিচারক এলিনর রস
  • বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে “গ্যাংস্টার” হিসাবে চিহ্নিত করেছে উইকিপিডিয়া 
  • মমতার ১৫ বছরের জমানার অবসানের পরেই শুরু হতে চলেছে জনগননার কাজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.