• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রয়াত হলেন কিংবদন্তি সারিন্দা বাদন শিল্পী পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় 

Eidin by Eidin
May 29, 2026
in বিনোদন
প্রয়াত হলেন কিংবদন্তি সারিন্দা বাদন শিল্পী পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৯ মে : প্রয়াত হলেন কিংবদন্তি সারিন্দা বাদন শিল্পী পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় । বৃহস্পতিবার গভীর রাতে ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়িতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর ।  উত্তরবঙ্গের ৫০০ বছরের প্রাচীন লোকসংস্কৃতিকে টিকিয়ে রেখেছিলেন পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় । সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,’জলপাইগুড়ির অহংকার, রাজবংশী সমাজের গর্ব , সঙ্গীত শিল্পী পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় মহাশয় আর আমাদের মধ্যে নেই। সকলের কাছে যিনি “মোরগ দাদু” নামে পরিচিত, ওনার বিহেদী আত্মার শান্তি কামনা করি । ওম শান্তি।’ 

বিলুপ্তপ্রায় লোকশিল্প সারিন্দা বাদন মূলত মঙ্গলা কান্ত রায়ের হাত ধরেই প্রাণ ফিরে পেয়েছিল । তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার তাঁকে ২০১৭ সালে ‘বঙ্গরত্ন’ এবং ভারত সরকার ২০২৩ সালে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে। 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ও গলার সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ শিল্পী। মাসখানেক আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালে থাকতে না চাওয়ার ইচ্ছায় পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। আজ শুক্রবার সকালে ওই কিংবদন্তি শিল্পী শেষ নিঃস্বাস ত্যাগ করেন।শিল্পীর শেষ ইচ্ছানুযায়ী, তাঁর বাড়ির পাশেই নিজস্ব জমিতেই শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলা কান্ত রায়ের প্রয়াণে উত্তরবঙ্গের লোকসংস্কৃতির জগতে এক বিরাট শুণ্যতার সৃষ্টি হল ।। 

Previous Post

সন্ত্রাসীদের নির্মুল অভিযান ‘অপারেশন শেরুওয়ালি’র সপ্তম দিনে রাজৌরির জঙ্গলে তীব্র গোলাগুলি 

Next Post

মমতার ১৫ বছরের জমানার অবসানের পরেই শুরু হতে চলেছে জনগননার কাজ 

Next Post
মমতার ১৫ বছরের জমানার অবসানের পরেই শুরু হতে চলেছে জনগননার কাজ 

মমতার ১৫ বছরের জমানার অবসানের পরেই শুরু হতে চলেছে জনগননার কাজ 

No Result
View All Result

Recent Posts

  • “ডিজিটাল সেন্সাস” : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 
  • বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার 
  • আদালতের শুনানি চলাকালীন পাশের ঘরে গিয়ে প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতলেন মার্কিন মহিলা বিচারক এলিনর রস
  • বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে “গ্যাংস্টার” হিসাবে চিহ্নিত করেছে উইকিপিডিয়া 
  • মমতার ১৫ বছরের জমানার অবসানের পরেই শুরু হতে চলেছে জনগননার কাজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.