• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের আমলের কুখ্যাত ‘ডন’ আকাশ সিংকে মাথা ন্যাড়া করে ও স্যান্ডো গেঞ্জি- জাঙ্গিয়া পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ 

Eidin by Eidin
May 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের আমলের কুখ্যাত ‘ডন’ আকাশ সিংকে মাথা ন্যাড়া করে ও স্যান্ডো গেঞ্জি- জাঙ্গিয়া পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৫ মে : মুন্ডিত মাথা, পরনে শুধুমাত্র  সাদা স্যান্ডো গেঞ্জি আর জাঙ্গিয়া । দু’পাশে পুলিশ পরিবেষ্টিত হয়ে প্রকাশ্য দিবালোকে শহরের রাজপথে হেঁটে যাচ্ছে ষণ্ডামার্কা এক ব্যক্তি । ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । জানা গেছে,দৃশ্যটি উত্তর হাওড়ার ভরা বাজারের মধ্যে । গেঞ্জি আর জাঙ্গিয়া পরা ব্যক্তটি আর কেউ নয়,বরঞ্চ তৃণমূল কংগ্রেসের জমানার কুখ্যাত ‘ডন’ আকাশ সিং। তার বিরুদ্ধে ২০২১ সালে পুলিশকে গুলি করা এবং ২০টিরও বেশি বোমা হামলার অভিযোগ রয়েছে। বর্তমান শুভেন্দু অধিকারীর সরকার দুর্বৃত্তায়ন বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার পর এলাককবাসীর মন থেকে ‘ডন’ আকাশ সিং এর আতঙ্ক কাটাতে রবিবার সকালে তাকে ভরা বাজারের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় প্যারেড করানোর উদ্যোগ নেয় পুলিশ । 

শোনা যায়,মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের শাসনকালে উত্তর হাওড়ায় ত্রাসের সৃষ্টি করে রেখেছিল আকাশ সিং । হিন্দি সিনেমা সোলের ‘গব্বর সিং’-এর মতই তার নাম শুনলেই কাঁপতেন স্থানীয় বাসিন্দারা । তৎকালীন শাসকদলের ছত্রছায়ায় থাকার সুবাদে দেশের আইন বা পুলিশকে সে পরোয়া করত না বলে অভিযোগ । তার ক্রিমিনাল রেকর্ডও লম্বাচওড়া । ২০২১ সালে পুলিশকে গুলি করা এবং ২০টিরও বেশি বোমা হামলায় অভিযুক্ত আকাশ সিং । এছাড়া, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু রাজ্যে পালাবদলের আগে তার টিকি ছুঁতে পারেনি । কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে দুর্বৃত্তায়ন দমনে ‘ফ্রি হ্যান্ড’ দিলে আকাশ সিং শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় । 

জানা গেছে,পুলিশমন্ত্রীর কাছ থেকে  ‘ফ্রি হ্যান্ড’ পেতেই আকাশ সিং-কে পাকড়াও করে হাওড়া সিটি পুলিশ। রবিবার দুপুরে তার মাথা মুড়িয়ে, গেঞ্জি আর জাঙ্গিয়া পরিয়ে ভরা বাজারের মধ্যে ঘোরানো হয় তাকে । পুলিশ জানিয়েছে, ২০২১ এবং তার পরে আকাশের বিরুদ্ধে যে সব জায়গায় হামলা চালানোর অভিযোগ উঠেছিল, এ দিন সেখানে তাঁকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। তবে শুধু ঘটনার পুনর্নির্মাণ নয়,পুলিশের এই উদ্যোগে পিছনে রয়েছে আরও কিছু উদ্দেশ্য । তার মধ্যে মানুষের মন থেকে ওই কুখ্যাত দুষ্কৃতীর আতঙ্ক কাটানো । আর দ্বিতীয়তঃ, দুষ্কৃতীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেওয়া। তবে উদ্দেশ্য যাই হোন না কেন তৃণমূল জমানার ওই কুখ্যাত ‘ডন’-এর এই দুর্দশা দেখে খুশি এলাকাবাসী।।

Previous Post

নির্বাণ ষটকম্ : ছয়টি শ্লোকের মধ্য দিয়ে জীবাত্মা মায়া এবং জীবনের সমস্ত দুঃখ ও ক্লেশ থেকে মুক্তি লাভের উপায় বলেছেন আদি শঙ্করাচার্য

Next Post

প্রতি সপ্তাহে অন্তত ১ টি করে বা তার বেশি ডিম খেলে আলঝেইমার্স রোগ হওয়ার ঝুঁকি কমে  

Next Post
প্রতি সপ্তাহে অন্তত ১ টি করে বা তার বেশি ডিম খেলে আলঝেইমার্স রোগ হওয়ার ঝুঁকি কমে  

প্রতি সপ্তাহে অন্তত ১ টি করে বা তার বেশি ডিম খেলে আলঝেইমার্স রোগ হওয়ার ঝুঁকি কমে  

No Result
View All Result

Recent Posts

  • প্রতি সপ্তাহে অন্তত ১ টি করে বা তার বেশি ডিম খেলে আলঝেইমার্স রোগ হওয়ার ঝুঁকি কমে  
  • তৃণমূলের আমলের কুখ্যাত ‘ডন’ আকাশ সিংকে মাথা ন্যাড়া করে ও স্যান্ডো গেঞ্জি- জাঙ্গিয়া পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ 
  • নির্বাণ ষটকম্ : ছয়টি শ্লোকের মধ্য দিয়ে জীবাত্মা মায়া এবং জীবনের সমস্ত দুঃখ ও ক্লেশ থেকে মুক্তি লাভের উপায় বলেছেন আদি শঙ্করাচার্য
  • আইপিএল চলাকালীন চিয়ারলিডারদের সঙ্গে দর্শকদের অশালীন আচরণ ; পুলিশের হস্তক্ষেপ 
  • কাউন্সেলিংয়ের জন্য আসা এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন ও নগ্ন ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার কেরালার এক মনোবিজ্ঞানী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.