• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
May 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ মে : ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (BJP) বিপুল ভোটে জয়লাভ করেছে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ১ লক্ষ ২০ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন । যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে কার্যত নোটার(NOTA) সঙ্গে লড়াই করতে দেখা গেছে । আজ রবিবার বিকেলে ফলতার পুনর্নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর অভিষেক ব্যানার্জির ‘ডায়মন্ড হারবার মডেল’কে কটাক্ষ করে বলেছেন,’কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে !’ 

সোশ্যাল মিডিয়ায় এই প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফলতার ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন,’সর্বপ্রথমে আমি ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দেবাংশু পাণ্ডাকে বিপুল জনাদেশ দিয়ে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার জনতা-জনার্দন গণদেবতাকে নত মস্তকে প্রণাম জানাই। ফলতার ভোটারদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ, বিজেপির প্রার্থী কে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান এক লক্ষ আট হাজার পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ ।’

এরপর পূর্ববর্তী শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে লিখেছেন,’একটি নীতি-আদর্শহীন দল, যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুঠ, মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট ও থ্রেট কালচারের মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করেছিল ।’ 

ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে তিনি ‘প্যারাসুটে নেমে আসা সেনাপতি’ এবং ‘বাঘের ছাল পরিহিত বেড়াল’ বলে অবিহিত করে লিখেছেন, ‘প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত, এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই ‘বাঘের ছাল পরিহিত বেড়াল’। ফলস্বরূপ, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। ১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো।’

সেই সাথে তিনি ভবিষ্যৎবাণী করেন লিখেছেন,’এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে ‘নোটা’-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ‘নোটা’-র কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী…’

Previous Post

ফলতায় তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক কেন্দ্রীভূত হল সিপিএম-এ, এক লাখের অধিক ভোটে রেকর্ড জয় বিজেপির 

Next Post

চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ অল্প দামে কিনলেন পুলিশের এসআই ; করুণ অবস্থা চলছে  বাংলাদেশে 

Next Post
চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ অল্প দামে কিনলেন পুলিশের এসআই ; করুণ অবস্থা চলছে  বাংলাদেশে 

চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ অল্প দামে কিনলেন পুলিশের এসআই ; করুণ অবস্থা চলছে  বাংলাদেশে 

No Result
View All Result

Recent Posts

  • জামালপুরের ‘ত্রাস’ তৃণমূল নেতা মেহমুদ খানের তৈরি নিয়ম ভেঙে কবি নজরুলের মূর্তিতে মালা করলো বিজেপি  
  • শার্দুল ঠাকুরের বিরুদ্ধে ‘মিষ্টি প্রতিশোধ’ নিলেন রবীন্দ্র জাদেজা
  • বকরিদের আগে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণা করার দাবি তুললো মুসলিম সংগঠনগুলো 
  • চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ অল্প দামে কিনলেন পুলিশের এসআই ; করুণ অবস্থা চলছে  বাংলাদেশে 
  • “কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.