এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM narendra Modi) ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম বানানো হত । এই সম্পর্কের নাম দেওয়া হয়েছিল : মোদী + মেলোনি = মেলোডি । এবারে জর্জিয়া মেলোনির হাতে ভারতের জনপ্রিয় ‘মেলোডি’ টফি উপহার হিসেবে তুলে দিয়ে হালকা ও মজার মুহূর্ত উপভোগের সুযোগ করে দিলেন খোদ নরেন্দ্র মোদি । সেই ট্রফি উপহার হাতে দুই রাষ্ট্রনেতার মধ্যে হাসির ফোয়ারা ছুটলেও এর পিছনেও নরেন্দ্র মোদীর একটা ব্যবসায়িক উদ্দেশ্য জড়িয়ে আছে । আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর সেই উদ্দেশ্যের কথা শুনলে প্রতিটি রাষ্ট্রবাদী মানুষের তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে ।
আসলে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতের পার্লে কোম্পানির মেলোডি টফি উপহার দিয়েছেন । আর তারপর থেকেই অনেকেই এই ভেবে শেয়ার কিনতে শুরু করে যে তারা পার্লে মেলোডি কোম্পানিতে বিনিয়োগ করছে, কিন্তু পরিবর্তে তারা পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনেন । মেলোডি কোম্পানি হল আসলে একটি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা।কোম্পানিটি স্টক মার্কেটে তালিকাভুক্তই নয় – এটি একটি প্রাইভেট কোম্পানি।
এদিকে গত ৩ মাসে পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ইতিমধ্যেই প্রায় ৩৫% কমে গিয়েছিল। কোম্পানিটির শেয়ারের দাম ক্রমাগত কমছিল। কিন্তু মোদী মেলোনিকে মেলোডি টফি উপহার দেওয়ার মুহূর্তেই পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ার হঠাৎ আপার সার্কিটে পৌঁছে যায় এবং প্রায় ৫% বেড়ে যায়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র এক প্যাকেট মেলোডি টফি উপহার দেওয়ায় শুধু পার্লে ইন্ডাস্ট্রিজই নয়, পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন একটি কোম্পানির শেয়ারও আপার সার্কিটে পৌঁছে গেল ।।
