• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি,গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

Eidin by Eidin
May 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি,গ্রেপ্তার দুই তৃণমূল নেতা
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ মে : পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে এক  ব্যক্তিকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার  অভিযোগে গ্রেপ্তার হলেন দুই তৃণমূল নেতা। ধৃতরা হলেন তপন মালিক এবং শেখ মিন্টু। ধৃতদের মধ্যে  তপনের বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জ্যোৎশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামে । অপর ধৃত শেখ মিন্টু একই অঞ্চলের অমরপুর  গ্রামের বাসিন্দা।আক্রান্ত উত্তম পানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার দুলিশ শনিবার রাতে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে । সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে পুলিশ এই দুই ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করে ।বিচারক শর্তসাপেক্ষ ধৃত দু’জনের জামিন মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত উত্তম পান  জামালপুরের জ্যোৎশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামের বাসিন্দা। চাষবাস করার পাশাপাশি তিনি ছোট খাটো ব্যবসাও করেন। তাঁর উপর হওয়া হামলা-আক্রমণের কথা জানিয়ে গত ১৬ মে তিনি জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  পুলিশকে তিনি জানান, গত ১৬ মে সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি শিয়ালী গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন । তখন এলাকার দাপুটে তৃণমূল নেতা তপন মালিক এবং শেখ মিন্টু সহ আরো পাঁচজন  তৃণমূল নেতা কর্মী দলবল নিয়ে তাঁর পথ আটকায়। এঁরা তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করে ।  টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হামকিও দেয়।
উত্তম পানের অভিযোগ তিনি এই ঘটনার প্রতিবাদ
করতেই বাঁশ ও লাঠি দিয়ে তাঁকে বেপরোয়া মারধোর করে ওই সকল অভিযুক্তরা। প্রাণে বাঁচতে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। কোনক্রমে নিজেকে প্রাণে বাঁচিয়ে জামালপুর  হাসপাতালে পৌছে চিকিৎসা করিয়ে তিনি গোটা ঘটনা সবিস্তার উল্লেখ করে জামালপুর থানায়  অভিযোগ দায়োর করেন। পুলিশ জানিয়েছে,দুই অভিযুক্ত ধরা পড়েছে।  বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়  এদিন জানান, পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ
অভিযানে মোট ৯টি আগ্নেআস্ত্র এবং ৯ রাউণ্ড কার্তুজ উদ্ধার হয়েছে।এই ঘটনায় মোট ১২ জনকে
গ্রেপ্তার করা হয়েছে।।

Previous Post

কঙ্গোতে ইবোলার মারাত্মক বুন্দিবুগিও স্ট্রেইনে আক্রান্ত হয়ে   ৮০ জনেরও বেশি মৃত্যু : কর্তৃপক্ষ জানিয়েছে : স্ট্রেনের কোনো ভ্যাকসিন নেই” ;  জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

Next Post

প্রায় দেড় ডজন বেলুচ যুবককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তান সেনার ‘ডেথ স্কোয়াড’ 

Next Post
প্রায় দেড় ডজন বেলুচ যুবককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তান সেনার ‘ডেথ স্কোয়াড’ 

প্রায় দেড় ডজন বেলুচ যুবককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তান সেনার 'ডেথ স্কোয়াড' 

No Result
View All Result

Recent Posts

  • প্রায় দেড় ডজন বেলুচ যুবককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তান সেনার ‘ডেথ স্কোয়াড’ 
  • পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি,গ্রেপ্তার দুই তৃণমূল নেতা
  • কঙ্গোতে ইবোলার মারাত্মক বুন্দিবুগিও স্ট্রেইনে আক্রান্ত হয়ে   ৮০ জনেরও বেশি মৃত্যু : কর্তৃপক্ষ জানিয়েছে : স্ট্রেনের কোনো ভ্যাকসিন নেই” ;  জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 
  • আসানসোলে পুলিশ ফাঁড়িতে হানলায় গ্রেপ্তার ২৬, বাকিদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি 
  • পার্ক সার্কাসে সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের অবৈধ জমায়েত ! পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.