• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় রেলদপ্তরের জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ আরপিএফ কর্মী

Eidin by Eidin
May 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় রেলদপ্তরের জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ আরপিএফ কর্মী
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ মে : রেলদপ্তরের নিজস্ব জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ জন আরপিএফ কর্মী । ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে কাটোয়া আজিমগঞ্জ লাইনে কাটোয়া স্টেশনের অদূরে কেশিয়াপাড়ায় রেলফটকের কাছে । আহত ৫ আরপিএফ কর্মী হলেন অধীর দেবনাথ, বিপিন বিহারী পাসোয়ান, অমর হালদার, এস কে সাধূ, এবং ভি এন সিনহা । শেষ পর্যন্ত দপ্তরের নিজস্ব জায়গা না ঘিরেই ফিরে যেতে হয় রেলকর্মীদের । কাটোয়ার আরপিএফ ইন্সপেক্টর বিএন সিনহা জানিয়েছেন, সমগ্র বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে,কাটোয়া রেলস্টেশন থেকে কিছুটা দূরে কাটোয়া -আজিমগঞ্জ শাখায় রেললাইন পারাপার করে চলাচল করে কাটোয়া পুরসভার ১৩ নম্বর, ১৯ নম্বর ওয়ার্ড সহ আশপাশের ওয়ার্ডের অন্তর্গত  মাঠপাড়া, কেশিয়া, দরগাতলা, কুলতলা প্রভৃতি পাড়ার লোকজনরা । বিকল্প রাস্তা থাকলেও সেটি একটু ঘুরপথ হওয়ায়  স্থানীয়রা রেললাইন টপকে যাতায়াত করতেই বেশি পছন্দ করে । যদিও রেলের তরফে এইভাবে লাইন টপকে যাতায়াতের অনুমতি নেই। ইতিপূর্বেও রেলদপ্তর নিজস্ব জায়গা ঘেরার কাজ করতে গিয়েছিল । কিন্তু তখনও স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় । 

জানা গেছে, বছর চারেক আগে ঠিকাদার এজেন্সির কর্মীরা ঘিরতে গেলে স্থানীয়দের প্রবল বাধার মুখে পড়ে । সেসময় স্থানীয়দের চাপে পড়ে ৮ ফুট চওড়া অংশ যাতায়াতের জন্য  ছেড়ে  রেখে বাকি অংশ ঘেরা হয়েছিল। আজ দুপুরে ওই ৮ ফুট চওড়া অংশ ঘেরার কাজ করতে গিয়েছিলেন রেলদপ্তরের কর্মীরা । সেই সময় প্রচুর লোকজন জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । শুধু বিক্ষোভই নয়, স্থানীয়রা রেলকর্মী ও আরপিএফ কর্মীদের দিকে পাথরবৃষ্টি শুরু করে। ফলে লাঠিচার্জ করতে হয় আরপিএফকে । স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে জখম হয়েছেন ৫ জন আর পি এফ কর্মী। এই ঘটনাকে ঘিরেবএদিন বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও স্থানীয়দের বাধায় এবারেও পিছু হটতে হয়েছে রেলকে।।

Tags: BurdwanKatwaWestbengal
Previous Post

রতুয়ায় গরু বোঝাই ২ টি গাড়ি আটক করল পুলিশ, হিঙ্গলগঞ্জে গরু পাচার রুখে দিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র 

Next Post

কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত

Next Post
কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত

কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত

No Result
View All Result

Recent Posts

  • নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলার মূল পান্ডা রসায়ন শিক্ষক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করেছে সিবিআই 
  • কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত
  • কাটোয়ায় রেলদপ্তরের জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ আরপিএফ কর্মী
  • রতুয়ায় গরু বোঝাই ২ টি গাড়ি আটক করল পুলিশ, হিঙ্গলগঞ্জে গরু পাচার রুখে দিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র 
  • রাজাবাজারে পথ অবরোধ করে নামাজ পড়া রুখে দিল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.