• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিমানে “চোর চোর” শ্লোগান দেওয়া যাত্রীদের উপর বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 

Eidin by Eidin
May 7, 2026
in রকমারি খবর
বিমানে “চোর চোর” শ্লোগান দেওয়া যাত্রীদের উপর বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বঙ্গের ক্ষমতার পরিবর্তন হতেই সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল ভুগতে হচ্ছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের নেতানেত্রীদের । নিজের এলাকাতেই “চোর চোর” শ্লোগান শুনতে হচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে ৷ এমনকি টালিগঞ্জের জনপ্রিয় নায়ক দেব-কে ঘিরেও “চোর চোর” শ্লোগান তোলেন ক্ষিপ্ত জনতা । এবারে বিমানে ভ্রমন করার সময় যাত্রীদের কাছ থেকে “চোর চোর” শ্লোগান শুনতে হল কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র-কে । আজ বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি যাওয়ার পথে “চোর চোর” শ্লোগান শুনে বেজায় চটেছেন তিনি । মহুয়া ‘হেনস্তা’র অভিযোগ তুলে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ‘নো-ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন । 

জানা গেছে,সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে আজ ইন্ডিগোর 6E 719 বিমানে চড়ে দিল্লি যাচ্ছিলেন মহুয়া মৈত্র ।  তিনি যখন ১-এফ (1F) আসনে বসেতে যাচ্ছিলেন তখনই সহযাত্রীরা তাকে দেখে হঠাৎ “চোর চোর” শ্লোগান তোলেন । পাশাপাশি “জয় শ্রী রাম”, ” পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সব চোর” প্রভৃতি শ্লোগান দেন । 

https://x.com/i/status/2052374061670637901

যদিও মহুয়ার অভিযোগ, ৪ থেকে ৬ জন ব্যক্তির একটি দল বিমানে ওঠার পর থেকেই তাঁর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছিল এবং তাঁকে লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করছিল। পরিস্থিতি চরম আকার নেয় বিমানটি দিল্লির রানওয়ে ছোঁয়ার পর। অভিযোগ, বিমানের দরজা খোলার আগেই ওই ব্যক্তিরা মোবাইলে মহুয়ার ভিডিও রেকর্ড করতে শুরু করে ।’

তবে তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারনে জনরোষের শিকার হয়েছেন বলে মনে করছেন না মহুয়া । সোশ্যাল মিডিয়া সাইট এক্সে (X) তিনি লিখেছেন,’এটা কোনও সাধারণ মানুষের ক্ষোভ নয়। এটা স্পষ্টত হেনস্তা এবং বিমানের ভেতরে আমার নিরাপত্তা লঙ্ঘন।’ পাশাপাশি এই ঘটনায় সরাসরি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুকে (Ram Mohan Naidu Kinjarapu) ট্যাগ করেছেন। তাঁর দাবি, অভিযুক্তদের অবিলম্বে শনাক্ত করে ব্ল্যাকলিস্ট করতে হবে। পাশাপাশি ক্রু মেম্বারদের রিপোর্ট খতিয়ে দেখে অভিযুক্তদের প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন তিনি। মহুয়া এই পোস্টে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও এমকে স্টালিনকেও ট্যাগ করেছেন, যা ইঙ্গিত দেয় যে তিনি বিষয়টি নারী সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা করছেন । যদিও ইন্ডিগো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি । তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী ঘটনাটি গনরোষের প্রতিফলন ছিল ।। 

Previous Post

মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 

Next Post

বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী

Next Post
বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী

বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী

No Result
View All Result

Recent Posts

  • মমতার ১৫ বছরের শাসনের উপর যবনিকা টানলেন, শুরু হল বাংলার নতুন পথচলা 
  • বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী
  • বিমানে “চোর চোর” শ্লোগান দেওয়া যাত্রীদের উপর বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 
  • মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 
  • শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ; জড়াল বর্ধমানের নাম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.