• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ; জড়াল বর্ধমানের নাম 

Eidin by Eidin
May 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ; জড়াল বর্ধমানের নাম 
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মে : উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ৷ ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(এস আই টি) গঠন করা হয়েছে । তাতে রয়েছে সিআইডি ও পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্তকারীরা চন্দ্রনাথের খুনে ব্যবহৃত ২ বাইক উদ্ধার করেছে বলে জানা গেছে । কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছ থেকে বাইকদুটি উদ্ধার হয় । বর্ধমানের বার্ণপুরের বাসিন্দা বাইক দুটির মালিককে এখন  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কীভাবে দুষ্কতীদের হাতে এল তার বাইক দুটি, তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা ।  

এছাড়া,চন্দ্রনাথকে গুলি করার সময় চালক বুদ্ধদেব বেরা ছাড়াও গাড়িতে আরও একজন ছিলেন । বুদ্ধদেব বেরা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । একমাত্র অক্ষত  প্রত্যক্ষদর্শী মিন্টু নামে ওই ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । গাড়িতে চন্দ্রনাথের পিছনের সিটে বসেছিলেন মিন্টু । কলকাতা থেকে দূরে সেফ কাস্টডিতে মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি আততায়ীদের ধরতে স্কেচ বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা । 

এর আগে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছিলেন,হামলাকারীরা শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো একটি চারচাকা গাড়ি ব্যবহার করেছিল। তবে তদন্তে জানা যায়,নম্বর প্লেটটি ভুয়ো ও সেটি ব্যবহার করা হয়েছে তদন্তকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।পুলিশের অনুমান,পরিকল্পিতভাবেই অন্য জেলার নম্বর ব্যবহার করা হয়েছে। ঘটনার পর রাতেই শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত ওই নম্বরের প্রকৃত মালিক উইলিয়াম জোসেফকে থানায় ডাকা হয়।পুলিশ সূত্রে খবর,দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে উঠে আসে যে তাঁর গাড়ির নম্বরই ব্যবহার করা হয়েছে।এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উইলিয়াম জোসেফ জানান,প্রায় দুই সপ্তাহ আগে তিনি নিজের গাড়ি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।তাঁর অনুমান,সেই বিজ্ঞাপন থেকেই গাড়ির নম্বর সংগ্রহ করে দুষ্কৃতীরা ভুয়ো নম্বর প্লেট তৈরি করে থাকতে পারে।রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান,ঘটনার তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে।একাধিক টিম তদন্তে নেমেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।প্রযুক্তির সাহায্যে হামলাকারীদের শনাক্ত করার কাজও চলছে বলে পুলিশ সূত্রে খবর।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশের পাশাপাশি প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী ভারতী ঘোষও দলীয়ভাবে তদন্ত করবেন।।

Tags: KolkataSuvendu Adhikary PA Murder Case
Previous Post

রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 

Next Post

মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 

Next Post
মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 

মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 

No Result
View All Result

Recent Posts

  • মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 
  • শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ; জড়াল বর্ধমানের নাম 
  • রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 
  • শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের ‘অভয়া’র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী 
  • “পরিকল্পিত ভাবে খুন,রাজনীতির যোগ থাকতে পারে” : আপ্তসহায়ক খুনের পর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.