এইদিন বিনোদন ডেস্ক,০১ মে : বিগ বস প্রতিযোগী এবং চলচ্চিত্র অভিনেত্রী রাখি সাওয়ান্তের ইতিমধ্যেই ২ বার বিয়ে হয়ে গেছে । অবশ্য দুটো বিয়েই ভেঙে গেছে । এখন তৃতীয়বার বিয়ে করার জন্য তিনি উদগ্রীব বলে জানিয়েছেন । ধর্মীয় পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাখি সাওয়ান্ত বলেন যে তিনি তৃতীয়বারের মতো একজন মাওলানাকেই বিয়ে করতে চান।
আসলে, ‘ফিল্মিবিট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্তকে তাঁর দ্বিতীয় বিয়ে, অর্থাৎ আদিল খান দুররানির সঙ্গে বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি কি এখনও মুসলিম, নাকি আবার হিন্দু হয়ে গেছেন? এর উত্তরে রাখি সাওয়ান্ত বলেন, “আমি একজন মাওলানাকেই বিয়ে করার জন্য মুখিয়ে আছি। আমার বোন সানা খান একজন মাওলানাকে বিয়ে করেছে। মুফতি ভাই, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। যারা নামাজি, তারা খুব ভালো। মুফতি ভাই মসজিদেই থাকেন।”
উল্লেখ্য, রাখি সাওয়ান্ত দু’বার বিয়ে করেছেন। তিনি প্রথমবার হিন্দু পুরুষ রিতেশ সিংকে বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় বিয়ে হয়েছিল আদিল খান দুররানির সাথে, যার জন্য রাখিকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতিমা হতে হয়েছিল। তবে, আদিল খান দুররানি এখন রাখি সাওয়ান্তকে ছেড়ে দিয়ে নিজের ধর্মের এক নারীকে বিয়ে করেছেন।।
