• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 

Eidin by Eidin
April 27, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )র প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সাংবাদিক ও লেখক সৌম্য মণ্ডল কলকাতা হাইকোর্টে একটি পিআইএল দাখিল করেছিলেন । আজ সোমবার সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court )। 

উল্লেখ্য,গত ৩ মার্চ ২০২৬ তারিখে কলকাতার বালিগঞ্জে দোল উৎসবের একটি অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী “সেক্যুলারিজম নিপাত যাক” বলে মন্তব্য করেন । মামলাকারীর দাবি, এই মন্তব্য অসাংবিধানিক, প্ররোচনামূলক এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী। এমনকি তিনি শুভেন্দুর মন্তব্যকে ‘সংবিধানের পিলারের উপর আক্রমণ’ বলে দাবি করে তাকে ‘দেশবিরোধী’ ও ‘সন্ত্রাসবাদী’ হিসাবে আখ্যা দেন । মামলাকারী সৌম্য মন্ডল নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ (ভবানীপুর কেন্দ্র) বাতিলের আবেদন জানিয়েছেন ।

আজ প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চে ওই মামলার শুনানি হয়৷ আদালত মামলাকারীর কাছে জানতে চান সংবিধানের  কোন ধারায় তার প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছেন? কিন্তু মামলাকারীর পক্ষের আইনজীবী কালু হালদার কোন উত্তর দিতে না পারায় মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।  

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম-উভয় কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামের ভোটপর্ব গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটেই মিটে গেছে৷ আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ হবে ।।

Tags: KolkataWestbengal
Previous Post

বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল  

Next Post

“৪ মে ফলাফলের পর বিজেপির শপথ গ্রহণ সমারোহে আমাকে ফের আসতেই হবে” : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Next Post
“৪ মে ফলাফলের পর বিজেপির শপথ গ্রহণ সমারোহে আমাকে ফের আসতেই হবে” : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

"৪ মে ফলাফলের পর বিজেপির শপথ গ্রহণ সমারোহে আমাকে ফের আসতেই হবে" : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

No Result
View All Result

Recent Posts

  • “৪ মে ফলাফলের পর বিজেপির শপথ গ্রহণ সমারোহে আমাকে ফের আসতেই হবে” : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 
  • বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল  
  • যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান ‘নতুন প্রস্তাব’ পেশ করেছে 
  • গুলিবিদ্ধ ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলারসহ ৪, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.