• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন সাগরদিঘির টিএমসি বিধায়ক বায়রন বিশ্বাস 

Eidin by Eidin
April 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন সাগরদিঘির টিএমসি বিধায়ক বায়রন বিশ্বাস 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৬ এপ্রিল : বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্যের বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস । গতকাল রাতে একটি ভিডিও বার্তায় তিনি এই হুমকি দিয়েছেন । তবে কেন তিনি বিজেপির নেতার বিরুদ্ধে মামলা করবেন তার কোনো ব্যাখ্যা দেননি । শুধু নিজের ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বিজেপি যতই চক্রান্ত করুক বা নানা কৌশল নিক, বাংলার মানুষের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের সঙ্গেই আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আবারও এই বাংলাতেই ২০০-র বেশি আসন জিতে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ৷ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা।’

তবে মামলা করার কারন ব্যাখ্যা না করলেও  মনে করা হচ্ছে যে বাইরনের “আমি হারছি, জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে” মন্তব্যের একটি ভিডিও অমিত মালব্য তার একটা ভিডিও এক্স-এ পোস্ট করার কারনেই সম্ভবত তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। গত ২৫ এপ্রিল ১০:৪৯ এক্স-এ ওই ভিডিও শেয়ার করে অমিত মালব্য লিখেছিলেন, ‘এক যুগান্তকারী স্বীকারোক্তিতে, টিএমসি নেতা অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন যে নির্বাচনের প্রথম পর্বে দল বড়জোর ১৫-১৬টি আসন জিততে পারবে, তার পরেই টিএমসি-র সাগরদিঘি আসনের প্রার্থী বায়রন বিশ্বাস এখন ঘোষণা করেছেন যে তিনি হারতে চলেছেন। তিনি টিএমসি-র সেইসব প্রার্থীদের (বর্তমান বিধায়ক সহ) নামও তালিকাভুক্ত করেছেন, যাঁদের হারার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও লেখেন, কেন্দ্রীয় শক্তিগুলো নির্বাচনটি অত্যন্ত ভালোভাবে পরিচালনা করেছে, যার ফলে দলের জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’ 

In an epic admission, after TMC leader Anubrata Mandal said that the party could hardly win 15–16 seats in the first phase of the elections, TMC’s Sagardighi candidate Byron Biswas has now declared that he is going to lose. He also listed the names of TMC candidates (including… pic.twitter.com/8zUUlspgYm

— Amit Malviya (@amitmalviya) April 25, 2026

আসলে,ভিডিও ক্লিপটি মুর্শিদাবাদের স্থানীয় কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশিত হয়েছিল । শুক্রবার গভীর রাতে মিডিয়ার ক্যামেরার সামনে সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল,’আমি আমার বিধানসভায় হারছি । জঙ্গিপুরের জাকির সাহেব হারছে । সামসেরগঞ্জের নুর আলম হারছে । ফারাক্কার আমিরুল হারছে । আর রাজ্যের খবর আমি বলতে পারব না । রাজ্যের খবর কেন্দ্র জানে । আর কেন্দ্রীয় বাহিনী ভালো করে যান । কোন ভুল হলে ক্ষমা করে দেবেন, দাদা । নমস্কার নমস্কার ।’ তবে কোনো এক অজ্ঞাত কারনে তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই নিজের বয়ান বদল করেন তৃণমূল প্রার্থী। 

এর আগে শুক্রবার অনুব্রত মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল,,”বাবার জন্মে এমন ভোট দেখিনি । এই ৯৬-৯৭-৯৮ পারসেন্ট পোল….এই ১৫২ টা হল তো… প্রথমে আমি ১৩০ টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস । ১৫-১৬ টা পাবি কিনা সন্দেহ আছে ।” যদিও তিনি পরে তিনি ঢোঁক গিলে তার বক্তব্যের ভুল অর্থ করার অভিযোগ তোলেন । অনুব্রত উলটে  সাংবাদিককে “পাগল ছাগল” আখ্যা দিয়ে বলেন,”আমি কখনো বলিনি যে তৃণমূল ১৫-১৬ টা পাবে । আমি বিজেপির কথা বলেছিলাম ।”

উল্লেখ্য,পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার ভোটে রেকর্ড ৯২.৮৬% ভোট পড়েছে । বিজেপি একপ্রকার নিশ্চিত এই এই রেকর্ড ভোটদানের হার রাজ্যে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার লক্ষণ । এবং বাংলায় বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও টিএমসির সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির দাবি যে তারা চতুর্থবারের মত সরকার গঠন করতে চলেছেন । এখন কাদের দাবি সত্যি হয় সেটা ৪ মে বেলা ১২ টার পর স্পষ্ট হয়ে যাবে ।। 

Tags: BJP leader Amit MalviyaMurshidabadTMC Candidate Byron Biswas has threatened to file a caseWestBengal Election 2026
Previous Post

দিল্লির পর এবারে পাঞ্জাবে আম আদমি পার্টিতে ভাঙন, দল ছাড়তে চলেছে একসঙ্গে ২৮ জন বিধায়ক 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন সাগরদিঘির টিএমসি বিধায়ক বায়রন বিশ্বাস 
  • দিল্লির পর এবারে পাঞ্জাবে আম আদমি পার্টিতে ভাঙন, দল ছাড়তে চলেছে একসঙ্গে ২৮ জন বিধায়ক 
  • স্ত্রীর সামনে প্রাক্তন প্রেমিকা ফোন করলে ফোনের স্পিকার অন করে দেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানি
  • প্রয়াত হলেন প্রখ্যাত ফটোগ্রাফার রঘু রাই, ভোপাল গ্যাস ট্র্যাজেডির বাস্তবচিত্র উঠে এসেছিল তার  ক্যামেরায় 
  • লাগাতার পরাজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সুখবর, দলে ফিরছেন রোহিত শর্মা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.