• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : “এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না”

Eidin by Eidin
April 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : “এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না”
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৩ এপ্রিল : মেদিনীপুর জেলার পিংলার ওসি চিন্ময় প্রামানিককে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী । তার অভিযোগ যে বিজেপির একজন মন্ডল সভাপতিকে অকারণ তুলে নিয়ে গেছে ওসি । তিনি আরও জানিয়েছে,এই বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন । 

আজ সকাল ৭টা থেকে পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন শুভেন্দু অধিকারী । সাত সকালেই তিনি নন্দীগ্রামের নন্দনায়কবাড় ৭৯ নম্বর বুথে নিজের ভোটদান করেন৷ তারপর বুথে বুথে ছুটতে দেখা গেছে তাকে । দলের নির্বাচনী এজেন্ট ও কার্যকর্তাদের মাঝে বসে টিফিনও সেরে নেন শুভেন্দু । 

তার মধ্যে একটা বুথে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’কোথাও সমস্যা নেই । শুধু পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি চিনময় প্রামাণিককে অবিলম্বে দরখাস্ত করতে হবে।’ তার অভিযোগ,’পিংলার ওসি চিন্ময় প্রামানিক আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে৷ মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলকে তুলে নিয়ে গেছে ।’ তিনি জানান যে সকাল সাতটায় নির্বাচন কমিশনের কাছে পিংলার ওসি চিন্ময় প্রামানিককে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন । তিনি বলেন,’যা করার করা হচ্ছে । কালকে খড়্গপুরে করেছিল৷ বিনপুরে করেছে । আমরা ব্যবস্থা নিয়েছি৷ নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া বাজারের দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল৷ আমি ভিডিও কলিং করার পর তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে৷ জিরো টলারেন্স৷ গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না৷  নন্দীগ্রামেও ৬ জনকে গ্রেফতার করার জন্য মমতার কথায় পীযূষ পান্ডে এসেছিল৷ আমরা ঢুকতে দিইনি৷ চন্ডিপুর থেকে তাড়িয়েছি৷ জিরো টলারেন্স৷ গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না৷ এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না৷’

অন্যদিকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তাদের অভিযোগ, হলদিয়া এবং নন্দীগ্রামে সেই সব পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে, যাঁদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক ভালো। তাঁরা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন ।’।

Tags: First Phase ElectionNandigramPurbo MedinipurSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

শুরু হয়ে গেলো প্রথম দফার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ, ভোট দিলেন শুভেন্দু-অগ্নিমিত্রা 

Next Post

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ময়নার তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডলকে ঘিরে “চোর চোর” শ্লোগান 

Next Post
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ময়নার তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডলকে ঘিরে “চোর চোর” শ্লোগান 

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ময়নার তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডলকে ঘিরে "চোর চোর" শ্লোগান 

No Result
View All Result

Recent Posts

  • প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
  • অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • মায়ের মৃত্যুর খবর পেতেই শিবির ছাড়লেন চেন্নাই সুপার কিংসের বাঁহাতি পেসার মুকেশ চৌধুরী 
  • ইউপির মির্জাপুরে একাধিক গাড়ির সংঘর্ষে শিশুসহ ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.