• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে যাচ্ছে মহারাষ্ট্রে,এই প্রবণতা বদলাতে হবে’ : দেবেন্দ্র ফড়নবিশ

Eidin by Eidin
April 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
‘পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে যাচ্ছে মহারাষ্ট্রে,এই প্রবণতা বদলাতে হবে’ : দেবেন্দ্র ফড়নবিশ
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ এপ্রিল : পশ্চিমবঙ্গে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার পরিসংখ্যান তুলে ধরে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই ‘প্রবনতা বদলানোর’ ডাক দেন । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান যে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত এমন ১৪০০টি বড় কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে মহারাষ্ট্রে চলে গেছে । 

সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশ বলেন,’কিছুদিন আগে আমি এমন দুটি বড় কোম্পানির সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছি যারা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে বাংলায় ব্যবসা করছিল । এখন তারা মহারাষ্ট্রে বিনিয়োগ করছে । প্রায় ১৪০০ শিল্প, তার মধ্যে গুরুত্বপূর্ণ শিল্প সংস্থা রয়েছে যারা বাংলা ছেড়ে মহারাষ্ট্র এসেছে । বিশেষ করে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, কোন ছোট ইন্ডাস্ট্রি চলে গেলে সেটা আলাদা ব্যাপার,কিন্তু লিস্টেড কোম্পানির চলে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ৷’ তিনি জানান যে এরকম প্রায় ১২৫ টি লিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে । এই প্রবনতা বদলানো দরকার বলে তিনি মন্তব্য করেছেন । 

আজ শুক্রবার কলকাতায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। প্রথমে তিনি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন । সেখান থেকে কসবায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নেন । সন্ধ্যায় এন্টালি ধাপা মাঠপুকুর অটো স্ট্যান্ডে দলের ‘বিজয় সংকল্প সভা’তে যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ।। 

Previous Post

অনুপ্রবেশকারীদের সঙ্গে ‘ইলু ইলু’ সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 

No Result
View All Result

Recent Posts

  • ‘পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে যাচ্ছে মহারাষ্ট্রে,এই প্রবণতা বদলাতে হবে’ : দেবেন্দ্র ফড়নবিশ
  • অনুপ্রবেশকারীদের সঙ্গে ‘ইলু ইলু’ সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 
  • ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার অপরাধে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ করে দিল সমিতির নেতারা
  • মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা
  • “মাননীয়া আমরা গদি ওল্টাতে যাচ্ছি, প্রস্তুত হয়ে থাক” : এক পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.