আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট । শাসক -বিরোধী সব দলের প্রচার এখন তুঙ্গে । সেই সাথে ভোটাধিকার প্রয়োগ করতে ভিন রাজ্য থেকে দলে দলে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা । কোচবিহারের মাথাভাঙা রেলস্টেশনে একটা ট্রেন থেকে শত শত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে দেখা যায় । প্লাটফর্মে তারা “জয় শ্রীরাম” শ্লোগান তোলেন ।
পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে । যে ভিডিওতে কয়েকজন যুবককে ট্রেনের জন্য কোনো একটি রেলস্টেশনে প্রতীক্ষা করতে দেখা গেছে । তাদের মধ্যে একজন যুবক বলেন,”মাননীয়া,এই যাচ্ছি আমরা । ওয়েস্ট বেঙ্গল । কালকে রাত্রে আমরা পৌঁছে যাব । আপনাকে আর গদিতে বসতে হবে না, উলটে দেব আমরা । প্রস্তুত হয়ে থাক । আমরা যাচ্ছি । জয় শ্রীরাম ।”
প্রসঙ্গত,এবারে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট হবে দু’দফায়৷ ২৩ ও ২৯ শে এপ্রিল । ফলাফল ঘোষণা ৫ ই মে । ২০২৬ শের বিধানসভার ভোটে ব্যাপক কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন । মূলত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এবারের ভোটগ্রহণ হতে চলেছে । কিন্তু এবারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর প্রক্রিয়ায় ৯০ লাখের বেশি ভুয়ো ভোটারের নাম বাদ গেছে ৷ বিবেচনাধীন ভোটারের তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬.৭৫ কোটি, যা এসআইআর এর আগে থাকা ৭.৬৬ কোটির তুলনায় অনেক কম। যেটা রাজ্যের শাসকদলের চিন্তার কারন হয়ে গেছে বলে । সেই সাথে রাজ্যে চলছে চরম প্রতিষ্ঠান বিরোধী হাওয়া । যেকারণে মমতা ব্যানার্জির চতুর্থ বারের মত মুখ্যমন্ত্রী হওয়ার আশা ক্ষীন বলে মনে করছেন অনেকে ।।
