এইদিন স্পোর্টস নিউজ,১৪ এপ্রিল : সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে আইপিএল ম্যাচের জন্য খেলতে এসে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশিনী সুন্দরীর সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল । ভক্ত ও পাপারাজ্জিরা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাজস্থান রয়্যালস দলের সঙ্গে ম্যাডি হ্যামিল্টনকে ক্যামেরাবন্দী করেছেন, যা দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।
কে ম্যাডি হ্যামিল্টন ?
প্রেমের গুঞ্জন নিয়ে তারা দুজন এখনও কোনো মন্তব্য করেননি, কিন্তু ওই বিদেশিনীকে প্রায়শই যশস্বী জয়সওয়ালের সঙ্গে দেখা গেছে। জানা গেছে, ম্যাডি যুক্তরাজ্যের একজন ছাত্রী। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২০২৪ সালের টেস্ট সিরিজের সময় তিনি প্রথম নজরে আসেন। হায়দ্রাবাদের গ্যালারিতে তাকে ভারতীয় জার্সি পরে যশস্বী জয়সওয়ালকে উৎসাহ দিতে দেখা গিয়েছিল। তারপর থেকে ম্যাডি রাজস্থান রয়্যালসের ম্যাচগুলিতে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন, প্রায়শই তাকে দলের গোলাপী এবং নীল ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা যায়।
জানা গেছে,ম্যাডির ভাই হেনরি হ্যামিলটনের মাধ্যমে যশস্বী জয়সওয়ালের প্রথম দেখা হয়েছিল এবং প্রতিবেদন থেকে জানা যায় যে এই তরুণ ভারতীয় ওপেনারের সঙ্গে জয়সওয়ালের একটি ভালো বোঝাপড়া রয়েছে। দুই বছর আগে আইপিএল মৌসুমে জয়সওয়ালের সঙ্গে ভ্রমণকালে ম্যাডি হায়দ্রাবাদে গণমাধ্যমের নজরে এসেছিলেন। হায়দ্রাবাদে তাঁর ঘন ঘন আগমন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।।

