• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে “অভিভূত” মোদী বললেন : “বাংলা পরিবর্তনের জন্য তৈরি”

Eidin by Eidin
April 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে “অভিভূত” মোদী বললেন : “বাংলা পরিবর্তনের জন্য তৈরি”
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১১ এপ্রিল : আজ শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে  নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । হেলিপ্যাড থেকে শুরু করে সভামঞ্চে পর্যন্ত বিশাল ভিড় দেখে তিনি জানান যে “আমি অবিভূত” । পরে জনসভায় ভাষণে ভিড়ের প্রসঙ্গে উত্থাপন করে ফের তিনি বলেন, “এই জন সমাগম প্রমান করছে যে বাংলা পরিবর্তনের জন্য তৈরি” । 

আজ সকাল ৯ টায় পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার সিমলন মছলন্দপুর এলাকায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমেই তিনি ফেসবুক লাইভে আসেন । সেই সময় অনেকটা দুরে বাঁশের ব্যারিকেডের অন্য প্রান্ত থেকে বিশাল জনতা “মোদী মোদী” শ্লোগান তোলে৷ প্রধানমন্ত্রী লাইভে বলেন,”প্রিয় দেশবাসী আমার পিছনে দেখতে পারেন বাংলা বর্তমানে কি চাইছে ৷ এখন তো এগারোটা সাড়ে এগারোটা বাজছে৷ আর আমার আজকে এই প্রথম সভা৷ শুধুমাত্র হেলিপ্যাডে হাজার হাজার তরুণ, মা- বোন, এ দৃশ্য অদ্ভুত দৃশ্য ৷” এরপর তিনি বলেন,”চলুন, আমাকে জনসভায় যেতে হবে, সেখানে মানুষ আমার জন্য অপেক্ষা করছে । ধন্যবাদ।”

হেলিপ্যাড থেকে সরাসরি গুপ্তিপাড়ার সভামঞ্চে চলে আসেন মোদী । সেখানেও তাঁর ভাষণে উঠে আসে বিশাল জনসমাগমের প্রসঙ্গ । তিনি বলেন,”আমার প্রথম র‍্যালির রেকর্ড আপনারা ভেঙ্গে দিয়েছেন । একটা সত্যি কথা বলবো ? সারা জীবন আমার রাস্তায় কেটেছে৷ যদি আমাকে গুজরাটে এগারোটা বারোটার সময় সভা করতে বলা হয় তাহলে এত বিশাল জনসমাবেশ করা আমার পক্ষে সম্ভব নয় । আপনারা তো কামাল করে দিলেন ।”

তিনি বলেন,”আর সকাল সকাল হেলিকপ্যাডে বিশাল সংখ্যক মানুষের জড়ো হওয়া, বন্ধুরা আপনাদের এই ভালোবাসা-স্নেহ, আমায় অভিভূত করে দিয়েছে । বর্ধমানে হাজার হাজার মানুষের এই সমাবেশে প্রমাণ হচ্ছে যে এবারে বাংলায় খেলা হবে । এই দৃশ্য আগামী ৪ মে-এর ট্রেলার ।” 

প্রধানমন্ত্রী বলেন,”আপনাদের এই উদ্যম উচ্ছ্বাস, সংকল্প ভয়ের উপর ভরসার উদ্ঘোষ । বাংলা পরিবর্তনের জন্য তৈরি ।” এরপর তিনি “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার” স্লোগান তোলেন । গুপ্তিপাড়ায় “বিজয় সংকল্প সভা” শেষে হেলিকপ্টারে মুর্শিদাবাদের জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ।। 

Tags: PM Narendra ModiPurbo BurdwanPurbostholiWestBengal Election 2026
Previous Post

হাইটেনশন বিদ্যুতের তারের স্পর্শে এসে ডাম্পারের হাইড্রলিক ডালার পাথরের স্তুপে বসে থাকা খালাসির মৃত্যু 

Next Post

কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : “আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো” 

Next Post
কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : “আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো” 

কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : "আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো" 

No Result
View All Result

Recent Posts

  • ‘ধর্ম অবমাননা’র মিথ্যা অভিযোগ তুলে কুষ্টিয়ার সুফি সাধক শামীম রেজাকে পুলিশের সামনেই নৃশংসভাবে পিটিয়ে খুন করল উগ্র ইসলামপন্থীরা 
  • আগামী ৪-মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের
  • “অনুপ্রবেশকারীদের নকল নথি বানিয়ে সাহায্য করা সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে” : পূর্বস্থলীতে হুঁশিয়ারি মোদীর
  • বাগডোগরায় মোদীর রোড শোয়ে জলপ্লাবন, আগামীকাল জনসভা করবেন শিলিগুড়িতে 
  • কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : “আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.