• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাইটেনশন বিদ্যুতের তারের স্পর্শে এসে ডাম্পারের হাইড্রলিক ডালার পাথরের স্তুপে বসে থাকা খালাসির মৃত্যু 

Eidin by Eidin
April 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাইটেনশন বিদ্যুতের তারের স্পর্শে এসে ডাম্পারের হাইড্রলিক ডালার পাথরের স্তুপে বসে থাকা খালাসির মৃত্যু 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ এপ্রিল : হাইটেনশন বিদ্যুতের তারের স্পর্শে এসে ডাম্পারের এক খালাসির মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার গোপালপুর- উল্লাসপুর গ্রামে । মৃত বলরাম মাল (৪৬) বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা । তবে বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন চালক । এই দুর্ঘটনার পর বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার সংস্কারের ফলে উচ্চতা বেড়ে গেলেও তার উপরে থাকা বিদ্যুতের খুঁটি ও তার সরানোর জন্য বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। এনিয়ে তারা তীব্র ক্ষোভে প্রকাশ করেছেন । 

জানা গেছে, আউশগ্রাম থানার গোপালপুর- উল্লাসপুর গ্রামে পথশ্রী প্রকল্পের আওতায় ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে । সেই কাজের জন্য ওই ডাম্পারে আজ শনিবার পাথর আনা হয়েছিল । পাথর খালি করার সময়েই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,ডাম্পারের হাইড্রলিক ডালা উপরে তোলা হলে সেটি রাস্তার উপর দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের তারে স্পর্শ করে। সে সময় চালকের পাশেই ধাতব অংশের উপর বসে ছিলেন খালাসি বলরাম মাল। বিদ্যুতের সংস্পর্শে আসতেই তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে ডাম্পারের চালক প্লাস্টিকের উপর বসে থাকায় প্রাণে রক্ষা পেয়ে যান৷ ঘটনার পরপরই স্থানীয়রা বলরাম বাবুকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।।

Author : Eidin Desk.

Tags: accidentAushgramBurdwanWestbengal
Previous Post

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডির হানা 

Next Post

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে “অভিভূত” মোদী বললেন : “বাংলা পরিবর্তনের জন্য তৈরি”

Next Post
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে “অভিভূত” মোদী বললেন : “বাংলা পরিবর্তনের জন্য তৈরি”

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে "অভিভূত" মোদী বললেন : "বাংলা পরিবর্তনের জন্য তৈরি"

No Result
View All Result

Recent Posts

  • বাগডোগরায় মোদীর রোড শোয়ে জলপ্লাবন, আগামীকাল জনসভা করবেন শিলিগুড়িতে 
  • কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : “আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো” 
  • পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে “অভিভূত” মোদী বললেন : “বাংলা পরিবর্তনের জন্য তৈরি”
  • হাইটেনশন বিদ্যুতের তারের স্পর্শে এসে ডাম্পারের হাইড্রলিক ডালার পাথরের স্তুপে বসে থাকা খালাসির মৃত্যু 
  • নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডির হানা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.