এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ এপ্রিল : ইতালিতে বসবাসকারী পাকিস্তানি বংশভূত ইমাম আলী কাশিফ (Imam Ali Kashif) ইতালীর রাষ্ট্রীয় টেলিভিশনে বসে ৯ বছর বয়সী মেয়েদের বিয়ে করার মুসলিম পুরুষদের অধিকারের পক্ষে সওয়াল করেন । ওই সাক্ষাৎকারটি দেখেছিলেন ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি৷ তিনি ব্যক্তিগতভাবে তাকে দেশ থেকে বহিষ্কারের অনুরোধ জানান। স্থানীয় পুলিশ কমিশনার পাওলো সারতোরি তাকে সামাজিকভাবে বিপজ্জনক বলে মনে করেন এবং অবিলম্বে বহিষ্কারের আদেশ দেন। এরপর গত ৩ এপ্রিল কর্মকর্তারা তাকে মিলান মালপেনসা বিমানবন্দরে নিয়ে গিয়ে সোজা ইসলামাবাদগামী ফ্লাইটে চাপিয়ে দেয় ।
ইতালীয় মিডিয়া জানিয়েছে,পাকিস্তানি ইমাম আলী কাশিফকে ইতালির ব্রেসিয়ায় ‘ফুওরি দাল কোরো’ অনুষ্ঠানে মুসলিম পুরুষরা ‘৯ বছর বয়সী মেয়েদের’ বিয়ে করতে পারে বলে মন্তব্য করার পর ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তটি নিয়েছেন পুলিশ কমিশনার পাওলো সারতোরি এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্ট করে দিয়েছেন – ইতালিতে এ ধরনের ধ্যানধারণার মানুষের কোনো স্থান নেই।
ওই পাকিস্তানি ইমাম বলেছিলেন, “প্রথম মাসিকের পরেই একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। ৯, ১০, ১৩ বছর বয়সে – আপনি তাকে বিয়ে করতে পারেন।এমনকি বিজ্ঞানও আমাদের বলে যে ৯ বছর বয়সী একটি মেয়ের বিয়ে হতে পারে। ইসলামে, একটি মেয়ে ৯ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়।”স্বামীর বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন: “হ্যাঁ,একজন পুরুষকে ৩০ থেকে ৪০ বছর বয়সী হতে হবে ।” রেকর্ডিংটি ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশ করা হয়েছিল।
পাকিস্তানের লাহোরের বাসিন্দা ইমাম আলী কাশিফ ইতালিতে ৯ বছর ধরে বসবাস করছিলেন । ফুটেজ পর্যালোচনা করার পর, কমিশনার সারতোরি অবিলম্বে তাকে নির্বাসনের আদেশ দেন। কাশিফের কাছে বসবাসের বৈধ অনুমতিপত্র ছিল না এবং এর নবায়নের আবেদন নাকচ করা হয়৷ কমিশনারের নির্দেশের পর কাশিফকে মিলান মালপেনসা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং ইসলামাবাদে ফেরত পাঠানো হয় । যদিও ব্রেসিয়ার ইসলামিক সংগঠনগুলো তার বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে৷ এফডিআই -এর একজন রাজনীতিবিদ বলেন,”অপ্রাপ্তবয়স্কদের সাথে বিবাহকে ন্যায্যতা দিতে কেউ ধর্মীয় স্বাধীনতার আড়ালে লুকাতে পারে না” ।
উল্লেখ্য,ইতালির আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের সাথে বিবাহ একটি অপরাধ, যার সর্বনিম্ন বয়সসীমা (১৬-১৭) হলে আদালতের অনুমোদনের প্রয়োজন হয়।।
Author : Eidin Desk.
