• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাড়োয়ায় প্রচার সভায় তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী ; “বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড ও দেশ বিরোধীকে প্রার্থী করায় ক্ষোভের জের’ বলছে বিজেপি 

Eidin by Eidin
April 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাড়োয়ায় প্রচার সভায় তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী ; “বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড ও দেশ বিরোধীকে প্রার্থী করায় ক্ষোভের জের’ বলছে বিজেপি 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৮ এপ্রিল : মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়ার তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের নির্বাচনী জনসভায় দুই গোষ্ঠীর লোকজন তুমুল সংঘর্ষে জাড়ালো । লাঠিসোঁটা,এমনকি তরবারি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় । চলে তুমুল হাতাহাতি । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে । বিজেপির কথায়, বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড ও দেশ বিরোধীকে প্রার্থী করায় এবং ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ 

সংঘর্ষের ভিডিও ফুটে সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ৷ ভিডিওতে দেখা গেছে, একে অপরকে ধাওয়া করে তুমুল হাতাহাতি শুরু করছে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন৷ তার মাঝে একজনকে তরবারি উঁচিয়ে তাড়া করতে স্পষ্ট দেখা গেছে । হাতাহাতি থেকে চেয়ার ছোড়াছুড়ি, বাদ যায়নি কিছুই । আর এই সমগ্র ঘটনাটি ঘটে তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের সামনেই । যদিও সংঘর্ষের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীর কাছ থেকে । 

তবে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির  সহ-সভাপতি সোমু সাহা বলেছেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে ঠিক কোন পর্যায়ের গিয়েছে তার প্রমাণ হয়েছে গতকাল রাত্রে । দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নগর এলাকায় তৃণমূলের সংঘর্ষ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তরবারি নিয়ে কোপাতে পর্যন্ত গিয়েছিল৷ এটা বিরোধীদের ওপরে চলতো, এখন তৃণমূলের নিজেদের ওপরে চলছে । সেই জন্য হচ্ছে এটা ? দেখুন, বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড একটা সমাজ বিরোধী-ভারত বিরোধী-বাংলা বিরোধী-মানুষ বিরোধী-হিন্দু বিরোধী-মুসলিম বিরোধী । তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে৷ নিজের দলের মধ্যেই মানছে না । ভাগাভাগির সমস্যা চরম পর্যায়ে পৌঁছে গেছে । যা পরিস্থিতি তা খুব ভয়াবহ । এই আব্দুল মতিন কে যদি প্রত্যাহার না করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে মারামারি করবে । এমনকি সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়বে । সেটা হাড়োয়ার মানুষ মেনে নেবে না। ২৬ শে হাড়োয়ায় বিজিপি প্রার্থী জয়ী হবে এটা পরিষ্কার৷’ তিনি আরও বলেছেন,’কিছুদিন পর তৃণমূল নামক পার্টিটা মুছে যেতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা।’।

Ahuthor : Eidin Desk.

Tags: Election CampaignHaroaNorth 24 ParganasTMC Two Group FightWestBengal Election 2026
Previous Post

বুমরাহের প্রথম ৩ বলেই ২ ছক্কা হাঁকিয়ে ফের নিজের জাত চিনিয়ে দিলেন কিশোর বৈভব সুর্যবংশি 

Next Post

“৯ বছরের মেয়েদের বিয়ে করা মুসলিম পুরুষদের অধিকার” : জাতীয় টেলিভিশনে বসে বলা পাকিস্তানি ইমামকে পত্রপাঠ বিদেয় করে দিলেন জর্জিয়া মেলোনি 

Next Post
“৯ বছরের মেয়েদের বিয়ে করা মুসলিম পুরুষদের অধিকার” : জাতীয় টেলিভিশনে বসে বলা পাকিস্তানি ইমামকে পত্রপাঠ বিদেয় করে দিলেন জর্জিয়া মেলোনি 

"৯ বছরের মেয়েদের বিয়ে করা মুসলিম পুরুষদের অধিকার" : জাতীয় টেলিভিশনে বসে বলা পাকিস্তানি ইমামকে পত্রপাঠ বিদেয় করে দিলেন জর্জিয়া মেলোনি 

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু দেব-দেবী, সেনা ও সাভারকর সম্পর্কে সাংবাদিক রানা আয়ুবের টুইটকে “অবমাননাকর, উস্কানিমূলক ও সাম্প্রদায়িক” বললো আদালত, দিল্লি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ
  • “৯ বছরের মেয়েদের বিয়ে করা মুসলিম পুরুষদের অধিকার” : জাতীয় টেলিভিশনে বসে বলা পাকিস্তানি ইমামকে পত্রপাঠ বিদেয় করে দিলেন জর্জিয়া মেলোনি 
  • হাড়োয়ায় প্রচার সভায় তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী ; “বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড ও দেশ বিরোধীকে প্রার্থী করায় ক্ষোভের জের’ বলছে বিজেপি 
  • বুমরাহের প্রথম ৩ বলেই ২ ছক্কা হাঁকিয়ে ফের নিজের জাত চিনিয়ে দিলেন কিশোর বৈভব সুর্যবংশি 
  • স্বামী আতিফকে ছেড়ে হিন্দু ধর্মে ফিরে আসা মিস ইন্ডিয়া আর্থ- ২০১৯ বিজয়ী সায়ালি সারভেনি ৪ সন্তানসহ নিখোঁজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.