• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 

Eidin by Eidin
April 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ এপ্রিল : বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে মালদা জেলার সাহাপুরে৷ মৃত যুবকের নাম কাবিল শেখ(৩৭) । আজ সোমবার সকালে মাঠের ধানজমিতে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়৷ পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।  এই ঘটনায় নির্বাচন কমিশনকে কাঠিগড়ায় তুলছে । তাদের দাবি যে এসআইআর- এর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলের জেরেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে ওই যুবক । 

জানা গেছে,মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের পাথার মাধাইপুর এলাকার বাসিন্দা কাবিল শেখ পেশায় কৃষক৷ বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা-মা,স্ত্রী ও দুই নাবালক ছেলেমেয়ে । কাবিলরা ৪ ভাই । এস আই আর প্রক্রিয়ায় তাদের চারভাইয়ের নামই বিচারাধীন তালিকায় ছিল । কিন্তু রবিবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই দেখা যায় যে তারা চারজনই “ডিলিটেড” হয়ে গেছে । 

মৃতের দাদা মিরাজুল হকের দাবি,’এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকেই ভাই খুব মানসিক চাপে ছিল ৷ ডাক্তারও দেখিয়েছিল । রবিবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর যখন ভাই জানতে পারে যে আমাদের চারজনেরই নাম “ডিলিট” হয়ে গেছে,তখন খুব ভেঙে পড়ে । রাতেই বাড়ি থেকে বের হয়ে যায় । তারপর সে আর ফেরেনি৷ অবশেষে আজ বাড়ির কিছুটা দূরে ধান জমিতে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ভাইকে ঝুলতে দেখা যায় ।’ তিনি বলেন,’আমার ভাইয়ের মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ি । তার গোটা পরিবারটা পথে বসে গেল।’।

Tags: MaldaSIRYouth Sucided
Previous Post

“মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 

Next Post

এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 

Next Post
এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 

এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন 'বিগ বস ওটিটি ৩'-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 

No Result
View All Result

Recent Posts

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব খারিজ 
  • মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্ত থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার ; এই অভিযানে সহায়তা করেছে দিল্লি পুলিশও 
  • এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 
  • মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 
  • “মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.