• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জির ৬ অনুগামী গ্রেপ্তার 

Eidin by Eidin
April 6, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জির ৬ অনুগামী গ্রেপ্তার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ এপ্রিল : কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্রের অন্তর্গত পর্ণশ্রী এলাকায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনায় অবশেষে ৬ তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এই ঘটনায় অভিযুক্তের তালিকায় রয়েছে ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জির নামও । বিজেপির পক্ষ থেকে রত্না চ্যাটার্জিসহ ৭ জনের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । তার বিরুদ্ধেও এফআইআর রুজু করেছে পুলিশ । 

রবিবার দুপুরে রত্না চ্যাটার্জি আশ্রিত তৃণমূলের দুষ্কৃতীরা পর্ণশ্রীতে তাদের নির্বাচনী কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ বিজেপির । ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স ও ব্যানার। সিসিটিভি ফুটেজে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ‘তাণ্ডব’ ধরা পড়ার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা ঘেরাও করে ধরনায় বসেন। ইন্দ্রনীল খাঁর দাবি,’সিসিটিভি ফুটেজে সব পরিষ্কার দেখা যাচ্ছে, তা সত্ত্বেও পুলিশ প্রথমে ব্যবস্থা নিতে চায়নি।’

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি কর্মীরাই তৃণমূলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়েছে । তিনি নিজেও পর্ণশ্রী থানায় গিয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। তবে, প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজে রত্না ও তাঁর অনুগামীদের বিজেপি কার্যালয় ভাঙচুরের প্রমান মিললে তাদেত বিরুদ্ধেই এফআইআর দায়ের করে পুলিশ ।অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে। তারমধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। 

উল্লেখ্য, রত্না চট্টোপাধ্যায় বর্তমানে বেহালা পূর্বের বিধায়ক হলেও, এবার দল তাঁকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া বেহালা পশ্চিম কেন্দ্র থেকে টিকিট দিয়েছে। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে এই আইনি জটিলতা ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা রত্নার প্রচার অভিযানে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ।। 

Tags: Behala WestBJP Office VandalismKolkataWestBengal Election 2026
Previous Post

জেইউপি ছেড়ে ফের মমতা ব্যানার্জির হাত ধরতে চলেছেন পূর্বস্থলীর ২ নেতা ; ভোটের মুখেই পূর্বস্থলীতে জোর ধাক্কা খেলেন হুমায়ুন কবির 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জির ৬ অনুগামী গ্রেপ্তার 
  • জেইউপি ছেড়ে ফের মমতা ব্যানার্জির হাত ধরতে চলেছেন পূর্বস্থলীর ২ নেতা ; ভোটের মুখেই পূর্বস্থলীতে জোর ধাক্কা খেলেন হুমায়ুন কবির 
  • কালীয়াচক কান্ডে মালদার অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদককে শো কজ 
  • উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন সমস্ত ভারতীয়কে বিতাড়িত করলেও চুপ ছিলেন কংগ্রেসের “লৌহমানবী” ইন্দিরা গান্ধী ! সাহায্যের হাত বাড়িয়েছিল ব্রিটেন ও আমেরিকা  
  • অষ্টাবক্র গীতা প্রথমোঽধ্যায়ঃ : আত্মোপলব্ধি ও অদ্বৈতবাদের মূল দর্শন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.