• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মোথাবাড়ি কান্ডে উসকানিদাতা ধৃত মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিল পুলিশ ; ২২টি গাড়ির কনভয় নিয়ে তদন্তে এল এনআইএর ১০০ আধিকারিকের দল

Eidin by Eidin
April 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মোথাবাড়ি কান্ডে উসকানিদাতা ধৃত মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিল পুলিশ ; ২২টি গাড়ির কনভয় নিয়ে তদন্তে এল এনআইএর ১০০ আধিকারিকের দল
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ এপ্রিল : ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ায় বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মালদার মোথাবাড়িতে কালিয়াচক-২ বিডিও অফিসে  ৭ বিচারককে আটকে রাখা এবং গাড়িতে হামলার ঘটনায় মূল উসকানি দাতা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিল পুলিশ । আজ সন্ধ্যায় তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় । কিন্তু আদালত থেকে মোফাক্কেরুলকে নিয়ে যাওয়ার সময় তার চোখেমুখে অনুশোচনার বিন্দুমাত্র ছাপ দেখা যায়নি । একজন আইনজীবী হয়েও তিন মহিলাসহ ৭ বিচারককে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রাখার মধ্যে তিনি অন্যায় কিছু দেখছেন না বলেও হাবেভাবে বুঝিয়ে দেন । তিনি এও হুঁশিয়ারি দেন যে “আন্দোলন চলবে” ।  

উল্লেখ্য, গত বুধবার কার্যত সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোথাবাড়িতে কালিয়াচক-২ বিডিও অফিসের গেট লাগিয়ে দিয়ে ভিতরে ৩ মহিলাসহ ৭ বিচারককে আটকে রাখে ভোটার তালিকায় নাম কাটা যাওয়া স্থানীয় মুসলিম লোকজন। তাদের নেতৃত্ব দিতে দেখা যায় আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। একটা চারচাকা গাড়ির হুডের উপর দাঁড়িয়ে উত্তেজক ভাষণ দেন এবং পুলিশ সুপার ও আইবি-কে চ্যালেঞ্জও ছুড়ে দেন । এই ঘটনায় সুপ্রিম কোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ৷ সেই সাথে সিবিআই অথবা এনআইএ-কে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত । তার আগে থেকেই মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে । বেগতিক বুঝে চম্পট দেয় মোফাক্কেরুল । এদিকে পুলিশও তার খোঁজ শুরু করে । এমনকি তার খোঁজে পুলিশ উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায় তার বাড়িতেও যায়। কিন্তু মোফাক্কেরুলের কোন হদিশ পাওয়া যায়নি। অবশেষে আজ শুক্রবার সাত সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে রাজ্য পুলিশের সিআইডি মিম নেতা মোফাক্কেরুল ইসলাম ও তার এক সঙ্গী একরামুল বাগনিকে পাকড়াও করে। ওই দু’জন কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে পালানোর ছক করছিল বলে জানতে পেরেছে পুলিশ৷ 

এদিকে মোথাবাড়িকাণ্ডে আজ সকালে তদন্তে আসে এনআইএর (NIA) একটি বড়সড় দল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন এনআইএ তদন্তের সুপারিশ করতেই আজ শুক্রবার সকাল থেকে ২২টি গাড়ির কনভয় নিয়ে প্রায় ১০০ আধিকারিক মোথাবাড়ি, সুজাপুর, কালিয়াচক বিভিন্ন এলাকায় ভাগ হয়ে তদন্তে নামেন। একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখে তথ্য সংগ্রহ করেন তাঁরা। বুধবার রাতে যেখানে দীর্ঘ অবরোধ চলেছিল সেই সুজাপুর হাসপাতাল মোড় এলাকাও পরিদর্শন করে দলটি।।

Tags: Kaliachak BDO Office BlockedMain Accused Mofakkerul Islam ArrestedMaldaMothabari UnrestNIA
Previous Post

মোথাবাড়ির ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপালেন মমতা, পালটা মমতার মঞ্চে উপস্থিত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের ছবি পোস্ট করে শুভেন্দু বললেন : “মূল চক্রান্তকারী মমতা ব্যানার্জি

Next Post

তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

Next Post
তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

No Result
View All Result

Recent Posts

  • আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অংশ জুড়ে  ৫.৮ মাত্রার ভূমিকম্প 
  • তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
  • মোথাবাড়ি কান্ডে উসকানিদাতা ধৃত মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিল পুলিশ ; ২২টি গাড়ির কনভয় নিয়ে তদন্তে এল এনআইএর ১০০ আধিকারিকের দল
  • মোথাবাড়ির ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপালেন মমতা, পালটা মমতার মঞ্চে উপস্থিত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের ছবি পোস্ট করে শুভেন্দু বললেন : “মূল চক্রান্তকারী মমতা ব্যানার্জি
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গুসকরার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব চঞ্চল গড়াই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.