• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবশেষে হাঁসখালির ‘বিতর্কিত’ বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে বরখাস্ত করল নির্বাচন কমিশন, বিভাগীয় তদন্তের নির্দেশ 

Eidin by Eidin
April 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অবশেষে হাঁসখালির ‘বিতর্কিত’ বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে বরখাস্ত করল নির্বাচন কমিশন, বিভাগীয় তদন্তের নির্দেশ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০১ এপ্রিল : গত ২৭ মার্চ রানাঘাটের প্রশিক্ষণ শিবিরে এক ভোটকর্মীর উপর হামলার ঘটনায় ‘চরম গাফিলতি’ ও ‘কর্তব্যে অবহেলা’র দায়ে অবশেষে নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার নির্দেশ দিল নির্বাচন কমিশন । সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে । নির্বাচনের মুখে একজন বিডিও-কে সাসপেন্ড করার ঘটনা অন্য প্রশাসনিক আধিকারিকদের কাছেও কড়া বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  

ঘটনাটি ঘটে গত ২৭ মার্চ রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনে । ওইদিন প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ ছিল । সেই সময় প্রশিক্ষণ কেন্দ্রে জায়ান্ট স্ক্রীনে প্রোজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও দেখানো হচ্ছিল বলে অভিযোগ । নির্বাচনী আদর্শ আচরণবিধি (MCC) লাগু হওয়ার পরেও কিভাবে সরকারের প্রচার করা যায়,এনিয়ে প্রশ্ন তোলেন সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক । আর তার এই অপরাধের জন্য তাকে বিডিও-র সামনেই বহিরাগতরা মেরে রক্তাক্ত করে বলে অভিযোগ । সেই সাথে ‘বাইরে বের হলে’ খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন সৈকতবাবু । মাথায় গুরুতর আঘাতের কারনে সেদিন তাকে হাসপাতালে ভর্তিও হতে হয় । 

হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য রীতিমতো মিডিয়ার ক্যামেরার সামনে ‘রাজনৈতিক নেতাদের কায়দায়’ মারধরের ঘটনা অস্বীকার করেছিলেন । কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও তার দল । অবশেষে হাঁসখালির বিডিও-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন । রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে, ওই প্রশিক্ষণ শিবিরের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন বিডিও সায়ন্তন ভট্টাচার্য। কিন্তু তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে চলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে বিডিও-র এই ভূমিকা ‘কলঙ্কস্বরূপ’ বলে মনে করছে কমিশন। কমিশন সাফ জানিয়েছে, বিডিও-কে শুধু সাসপেন্ড করলেই হবে না, তাঁর বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। আজ বুধবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে কমিশনকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এদিকে কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার । তিনি বলেন,’হাঁসখালির বিডিও সাসপেন্ড হবে এটা স্বাভাবিক । এটা নিয়ম মেনেই হয়েছে ।’।

Tags: Nadiasuspended Hanskhali BDOWestBengal Election 2026
Previous Post

গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের রোমাঞ্চকর জয়

Next Post

জার্মানির হামবুর্গের স্কুলে জিহাদি হামলা, আশঙ্কাজনক ১৩ বছরের কিশোর, গ্রেপ্তার সিরীয় কিশোর 

Next Post
জার্মানির হামবুর্গের স্কুলে জিহাদি হামলা, আশঙ্কাজনক ১৩ বছরের কিশোর, গ্রেপ্তার সিরীয় কিশোর 

জার্মানির হামবুর্গের স্কুলে জিহাদি হামলা, আশঙ্কাজনক ১৩ বছরের কিশোর, গ্রেপ্তার সিরীয় কিশোর 

No Result
View All Result

Recent Posts

  • স্বামী আনোয়ার হলেন সন্তোষ ও স্ত্রী  হলেন প্রিয়া  : ছত্তিশগড়ে বাবা বাগেশ্বরের মঞ্চে সনাতন ধর্মে ধর্মান্তরিত হল এক মুসলিম পরিবার 
  • কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় হিন্দু নারী ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, প্রতিবন্ধী হিন্দু যুবককে জোর করে ধর্মান্তরিত : সংখ্যালঘুদের নরকে পরিনত হয়ে গেছে বাংলাদেশ 
  • জার্মানির হামবুর্গের স্কুলে জিহাদি হামলা, আশঙ্কাজনক ১৩ বছরের কিশোর, গ্রেপ্তার সিরীয় কিশোর 
  • অবশেষে হাঁসখালির ‘বিতর্কিত’ বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে বরখাস্ত করল নির্বাচন কমিশন, বিভাগীয় তদন্তের নির্দেশ 
  • গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের রোমাঞ্চকর জয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.