• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বড় দাদা” শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
March 29, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“বড় দাদা” শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ মার্চ : আজ রবিবার কলকাতার ৬ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক তুলে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । পাশাপাশি নন্দীগ্রাম ও ভবানীপুর আসনের জন্য দুটি পৃথক ফর্ম-বি তুলে দেন তিনি ৷ শুভেন্দুকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী ৷ এরপর শুভেন্দু সোজা ভবানীপুরে নির্বাচনী প্রচারে চলে যান৷ বিশাল কর্মী সমর্থকদের সাথে ভবানীপুরের ৭৪ ও ৮২ ওয়ার্ড এলাকায় গৃহ সম্পর্ক প্রচার অভিযানে কার্যত ঝড় তোলেন । 

এদিকে বিরোধী দলনেতার উপর হামলা ও জনসভার  অনুমতির জন্য কতবার আদালতের দ্বারস্থ হতে হয়েছিল তার পরিসংখ্যান তুলে ধরেন শমীক ভট্টাচার্য । তিনি বলেন,’বিরোধী দলনেতার গুরুত্ব মুখ্যমন্ত্রীর পরেই । তিনি ১১ মাসের বেশি সময় সাসপেন্ড ছিলেন । এখনো পর্যন্ত বিরোধী দলনেতাকে সভা করবার জন্য ১০৪ বার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে । তাহলে পশ্চিমবঙ্গে অনান্য রাজনৈতিক নেতা ও সাধারণ কর্মীদের কি অবস্থা, সেটা এই উদাহরণ থেকেই অনুমেয় ৷’

তিনি বলেন,’কিন্তু বিষয় হল,২০১১ সালে যারা গনতন্ত্রের পুনপ্রতিষ্ঠার শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, ২০২১ এর নির্বাচনী ফলাফল তারা মেনে নিতে পারেনি । সার্টিফিকেট নিতে যাওয়ার সময় তার(শুভেন্দু) গাড়ির উপর পাথর বৃষ্টি এবং সর্বশেষ তার গাড়িতে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, এই সমস্ত বাধা পেরিয়ে তাকে এখানে আসতে হয়েছে । 

২১শের জয় লোডশেডিং এর জয় ! আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে ২০২৪ এর লোকসভার নির্বাচন, সংসদীয় ক্ষেত্রে তো অনেক অন্য বিষয়, কিন্তু শুধুমাত্র নন্দীগ্রাম সেগমেন্টে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে দেখাক । তারা সেখানে জয় নিতে পারেনি।’ 

শমীক ভট্টাচার্য বলেন,’আমরা শুনেছিলাম রথী মহারথীরা নাকি গতবারের পরাজয়ের প্রলেপ লাগানোর জন্য নন্দীগ্রামের লড়াই করতে যাবেন । কিন্তু সবশেষে দেখা গেল যে বিজেপির থেকে এক বছর সম্পর্ক ছিন্ন একজন কর্মীকে নির্বাচনে দাঁড় করানো হয়েছে৷ যাইহোক বাইরের প্লেয়ার নিয়ে খেলবেন । এতেই অনুমেয় যে লোডশেডিং কোথায় হয়েছে ।’ তিনি বলেন,’আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার শীর্ষ নেতৃত্বকে বলেছেন যে তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চান । ঠিক ছিল তিনি নন্দীগ্রামে, যেখানকার মানুষ তার ওপর ভরসা ও আস্থা রেখেছে সেখান থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন । তিনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এবং সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হচ্ছেন । আজকে তিনি এখানে এসেছেন দলের সিম্বল নিতে । দলের প্রতীক তিনি এই অফিস থেকে নিয়ে যাবেন এটা একটা ঐতিহাসিক ঘটনা । এখান থেকে দলীয় প্রতীক নিয়ে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্য দান করে তিনিনীপুরে যাচ্ছেন । আমি তারিখ যাত্রাপথকে মসৃণ করার জন্য অনুরোধ করছি আমাদের দলের সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীকে দলের উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানোর জন্য ।’

শুভেন্দু অধিকারী বলেন,’কাল যখন নন্দীগ্রামে আমি মনোনয়ন দেবো সেটা সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করব । সেখানে আপনারা দেখবেন যে ৩২টি মামলা আমার বিরুদ্ধে করা হয়েছিল । তার মধ্যে ২৫ টা পশ্চিমবঙ্গ পুলিশ এবং ৭ টা কলকাতা পুলিশ ক্রিমিনাল কেস করেছিল । আমি জানতাম না যে এত বড় একটা লিস্ট। সব মামলা ২০২১ সালের ২ মে তারিখের পর, মমতা ব্যানার্জির শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর এই সমস্ত ভুয়ো মামলাগুলো করা হয়েছিল ।’  তিনি আরও বলেন,’আমাদের রাজ্য সভাপতি আমার বড় দাদার মতো । তিনি আমাকে শুভাশীষ দিয়েছেন,শুভেচ্ছা দিয়েছেন এবং সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন । নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে । দল আমার ওপর যে আস্থা রেখেছে তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব ।’

শমিক ভট্টাচার্য জানান যে আগামীকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিল করার সময় থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশ মন্ত্রক জেপিএস রাঠোর উপস্থিত থাকবেন ।।

Tags: BJPKolkataWestBengal Election 2026
Previous Post

শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

Next Post

প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 

Next Post
প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 

প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 

No Result
View All Result

Recent Posts

  • প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 
  • “বড় দাদা” শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 
  • শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
  • সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলে সাসপেন্ড ৩ সেনা জওয়ান 
  • দুর্ঘটনার নামে ‘ভিক্টিম কার্ড’ খেলার কথা বলায় অমিত শাহের উপর বেজায় চটেছেন মমতা ব্যানার্জি ; বললেন : তাকে ‘প্রাণে মারার প্ল্যান হচ্ছে’  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.