• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

Eidin by Eidin
March 29, 2026
in বিনোদন
শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৯ মার্চ : দিঘার তালসারির সমুদ্রে  ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করার সময় তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের । শুটিংয়ের জন্য সমুদ্রে নামতে হয় তাকে । হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।মাত্র ৪৮ বছর বয়সে এমন প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগত ।

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। সেই সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন-এটা মেনে নেওয়া কঠিন।’

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল অরুণোদয়। অভিনয়জীবনে তিনি প্রায় ৪৫০টি নাটকে কাজ করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র “চিরদিনই তুমি যে আমার” বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। বাণিজ্যিক ও মূলধারার সিনেমা—উভয় ধারাতেই সমানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরে বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা বেশ আলোচিত হয়।।

Previous Post

সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলে সাসপেন্ড ৩ সেনা জওয়ান 

Next Post

“বড় দাদা” শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 

Next Post
“বড় দাদা” শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 

"বড় দাদা" শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 
  • “বড় দাদা” শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় প্রতীক নিয়েই ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন  শুভেন্দু অধিকারী 
  • শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
  • সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলে সাসপেন্ড ৩ সেনা জওয়ান 
  • দুর্ঘটনার নামে ‘ভিক্টিম কার্ড’ খেলার কথা বলায় অমিত শাহের উপর বেজায় চটেছেন মমতা ব্যানার্জি ; বললেন : তাকে ‘প্রাণে মারার প্ল্যান হচ্ছে’  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.