এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৩ মার্চ : ব্রিটেনের রাজধানী লন্ডনের উত্তরে গোল্ডার্স গ্রিনে জিউইশ কমিউনিটি অ্যাম্বুলেন্স সার্ভিসে ইরান মদতপুষ্ট সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় । আজ সোমবার ভোরের এই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে । আজ সকালে লন্ডন পুলিশ ঘোষণা করেছে যে, ব্রিটিশ রাজধানীর উত্তরে জিউইশ কমিউনিটি অ্যাম্বুলেন্স সার্ভিসের চারটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়ার খবর তারা পেয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তারা ঘটনাটিকে একটি “ইহুদি-বিদ্বেষী” কাজ হিসেবে তদন্ত করছে।এই হামলার দায় স্বীকার করেছে যুক্তরাজ্যে অবস্থিত আইআরজিসি-র একটি সন্ত্রাসী গোষ্ঠী ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার দেশের রাজধানী লন্ডনে একটি ইহুদি সংস্থার চারটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনাকে “পরিকল্পিত” এবং “ইহুদি-বিদ্বেষী” বলে বর্ণনা করেছেন।সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি লিখেছেন: “আমাদের সমাজে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই” এবং সবাইকে এই ঘটনা সম্পর্কে পুলিশের কাছে তথ্য জানাতে অনুরোধ করেছেন।
পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলো জানিয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে ইহুদি-বিদ্বেষী এবং ইসলাম-বিদ্বেষী ঘটনা বৃদ্ধি পেয়েছে ।।
Writer : Eidin Desk.
