এইদিন বিনোদন ডেস্ক,১৮ মার্চ : যোগী প্রেম পরিচালিত এবং ধ্রুব সারজা অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কেডি দ্য ডেভিল’-এর গান নিয়ে বিতর্ক যখন তুঙ্গে৷ ইতিমধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে । এখন এই প্রথমবার গীতিকার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন।
কেডি ছবির ‘সরসে নিন্না সেরাগা সরসে’ গানটি, যেখানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং অভিনেতা সঞ্জয় দত্ত রয়েছে । অশ্লীলতা ছড়ানোর অভিযোগে এটি একটি বিশাল বিতর্কের বিষয় হয়ে উঠেছে। গানটির (সরকে চুনার তেরি) হিন্দি সংস্করণটি অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে, কারণ গানটির কথা ও দৃশ্য নারীদের জন্য অবমাননাকর বলে অভিযোগ করা হচ্ছে ।চলচ্চিত্র কর্মীদল জানিয়েছে যে, পরিচালক প্রেমের কন্নড় ভাষার জন্য লেখা গানগুলো অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়েছে।
এদিকে, ‘কেডি’ সিনেমার বিতর্কিত গানটিকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুলেছেন বলিউড গীতিকার রাকিব আলম। হিন্দি সংস্করণটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গীতিকার রাকিব আলম বলেন, “আমি শুধু মূল কন্নড় গানের কথাগুলো হিন্দিতে অনুবাদ করেছি এবং এতে আমি কোনো ভুল করিনি।” একইভাবে, রাকিব বলেন, “আমি প্রথমে গানটিতে কাজ করতে রাজি হইনি, কারণ এমন কথা গ্রহণযোগ্য হতো না এবং সেন্সরশিপের শিকার হতো।”
তিনি বলেন,”তবে, পরে তাদেরকে কন্নড় সাহিত্যের কিছু আপত্তিকর শব্দসহ মূল সংস্করণটি শুধু হিন্দিতে অনুবাদ করতে বলা হয়েছিল। তারপর তারা সেটিকে গানের ছন্দের সাথে মিলিয়ে নিত। মূল সংস্করণে ‘ch**sega’, ‘cha**ga’-র মতো শব্দ ছিল ।”
রাকিব আলম বলেছেন যে গানটির কথায় দ্ব্যর্থক অর্থ ছিল, স্বীকার করেছেন যে যদিও শেষ পর্যন্ত গানটি একটি মদের বোতলকে কেন্দ্র করে লেখা বলে প্রকাশ পায়, এর আগে যা পরিবেশন করা হয়েছিল তার বেশিরভাগই অনুপযুক্ত বলে মনে হয়েছিল। তিনি বলেন, তিনি এমন কথা লিখতে অস্বীকার করেছিলেন এবং প্রশ্ন তোলেন যে কেন তাকে এমন একটি গানের সঙ্গে যুক্ত করা হবে।একইভাবে, রাকিব আলম বলেন,”আমি অনেক ভালো গান লিখেছি। কিন্তু মানুষ সেগুলো খেয়াল করে না। আমি রাম চরণের আসন্ন ছবি ‘পেদ্দি’-র জন্য হিন্দিতে ‘চিকরি চিকরি’ গানটি লিখেছি। ‘পুষ্পা’ ছবির সব গান আমি নিজেই হিন্দিতে লিখেছি। কিন্তু ‘সরকে চুনার’ গানটির জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে ।”
