• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জিআরপির হাতে গ্রেপ্তার তসলিমা খাতুন নামে অসমের এক মহিলা 

Eidin by Eidin
March 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জিআরপির হাতে গ্রেপ্তার তসলিমা খাতুন নামে অসমের এক মহিলা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৪ মার্চ : শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জলপাইগুড়িতে জিআরপি-এর হাতে গ্রেপ্তার হল আসামের এক মহিলা । জিআরপি জানায় ধৃত মহিলার নাম তসলিমা খাতুন (২৮)। তার বাড়ি অসমের মরিগাঁও জেলায় । আজ শনিবার সকালে  ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরা থেকে ৪৮ গ্রাম ব্রাউন সুগারসহ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে রেলপুলিশ । ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে ধৃত মহিলাকে পুলিশ হেফাজতে পাঠানো হয় । 

জানা গেছে,আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালায় জিআরপি ও এসওজি টিম।সেইসময় স্টেশনের ৫নম্বর প্ল্যাটফর্মে আসে ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনটি । জিআরপি ও এসওজি টিম ট্রেনটিতে তল্লাশি চালানোর সময় সাধারণ কামরায় একটি শিশু কোলে নিয়ে বসে থাকতে দেখে৷ তার সন্দেহজনক হাবভাব দেখে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । তারপর মহিলা পুলিশ দিয়ে তার পোশাকে তল্লাশি চালাতেই ৪৮ গ্রাম ব্রাউন সুগার বেরিয়ে আসে । উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।প্রাথমিক তদন্তে অনুমান,উদ্ধার হওয়া মাদক অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মাদক  চক্রটির জাল কতদুর বিস্তৃত জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

একটি রান-আউটকে কেন্দ্র করে  পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে  বাকযুদ্ধ  

No Result
View All Result

Recent Posts

  • শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জিআরপির হাতে গ্রেপ্তার তসলিমা খাতুন নামে অসমের এক মহিলা 
  • একটি রান-আউটকে কেন্দ্র করে  পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে  বাকযুদ্ধ  
  • ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া : মুছে ফেলা পোস্ট আরও উসকে দিল জল্পনা
  • হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 
  • এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.