• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নেপালের গোয়েন্দাদের হাতে ৭০ কোটি টাকার জাল নোট কাণ্ডে ধৃত দম্পতির সঙ্গে তৃণমূলের নেতানেত্রীদের ছবি পোস্ট করলেন বিজেপির তরুনজ্যোতি 

Eidin by Eidin
March 11, 2026
in কলকাতা, রাজ্যের খবর
নেপালের গোয়েন্দাদের হাতে ৭০ কোটি টাকার জাল নোট কাণ্ডে ধৃত দম্পতির সঙ্গে তৃণমূলের নেতানেত্রীদের ছবি পোস্ট করলেন বিজেপির তরুনজ্যোতি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ মার্চ : সম্প্রতি  বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর বাসিন্দা অরিন্দম ধর ও দীপা ধর নামে এক দম্পতিকে ৭০ কোটি টাকার জাল নোট-সহ গ্রেপ্তার করেছে নেপালের গোয়েন্দা দফতর। ২০২৪-এ নেপাল গেছিলেন অভিযুক্ত অরিন্দম ধর ও দীপা ধর। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রাঙ্ক ভর্তি নগদ। উদ্ধার করা হয়েছে ১২টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি। এই দম্পতি-সহ জাল নোট মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নেপালের নাগরিক। 

এদিকে কামারহাটির ধৃত দম্পতির সঙ্গে রাজ্যের শাসকদলের নেতানেত্রীদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় (https://www. facebook.com/share/p/18WJjiV3gC/) পোস্ট করে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি । তিনি লিখেছেন, ‘৭০ কোটি টাকার জাল নোট কাণ্ডে এবার গ্রেফতার বেলঘরিয়ার এক দম্পতি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর বাসিন্দা অরিন্দম ধর ও দীপা ধর নামে এক দম্পতিকে নেপালের গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, ২০২৪ সালে তারা নেপাল গিয়েছিল এবং সেখানেই গোয়েন্দা তৎপরতায় তাদের পাকড়াও করা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০ কোটি টাকার জাল নোট ভর্তি ট্রাঙ্ক। পাশাপাশি উদ্ধার হয়েছে ১২টি মোবাইল ফোন এবং একাধিক বিলাসবহুল গাড়ি। এই জাল নোট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন,’সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ছবিতে দেখা যাচ্ছে এই দম্পতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা-নেত্রীর ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত।প্রশ্ন উঠছে—রাজারহাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সি কি এই দম্পতিকে চিনতেন? সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবিগুলি কি সত্যিই তাদের ঘনিষ্ঠতার প্রমাণ দিচ্ছে না? অদিতি মুন্সি রাজনীতিবিদ নন, তিনি অত্যন্ত ভালো একজন শিল্পী। তার পরিবারের লোকজন এই দুই মহান ব্যক্তি কে নিশ্চয়ই চিনতে পারবেন।’

সবশেষে তরুনজ্যোতি প্রশ্ন তুলেছেন,’এই প্রশ্নগুলির উত্তর এখনো সামনে আসেনি। তবে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি করছে। সত্যিটা কী? উত্তরের অপেক্ষায় রইলাম।’ যদিও রাজ্যের শাসকদলের তরফে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ।। 

Previous Post

আইপিএল ২০২৬-এর জন্য কঠোর অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি 

Next Post

ফের কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে দুঃসাহসিক চুরি, ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ক্যাম্প থাকলেও বারবার এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  

Next Post
ফের কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে দুঃসাহসিক চুরি, ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ক্যাম্প থাকলেও বারবার এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  

ফের কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে দুঃসাহসিক চুরি, ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ক্যাম্প থাকলেও বারবার এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  

No Result
View All Result

Recent Posts

  • নির্মাণের পাঁচ মাসের মধ্যে ধসে পড়লো মেমারিতে জাতীয় সড়কে নির্মিত আন্ডারপাস, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ 
  • ফের কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে দুঃসাহসিক চুরি, ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ক্যাম্প থাকলেও বারবার এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  
  • নেপালের গোয়েন্দাদের হাতে ৭০ কোটি টাকার জাল নোট কাণ্ডে ধৃত দম্পতির সঙ্গে তৃণমূলের নেতানেত্রীদের ছবি পোস্ট করলেন বিজেপির তরুনজ্যোতি 
  • আইপিএল ২০২৬-এর জন্য কঠোর অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি 
  • ভোটের আবহে পূর্বস্থলীতে প্রচুর বোমার মশলা উদ্ধার, গ্রেপ্তার তৃণমূল কর্মীর বক্তব্য : “এলাকার ডন আমাকে ফাঁসিয়েছে” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.