• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোট দফায় অনিশ্চয়তা, ২৬-শে হিংসা নিয়ে আগাম সতর্ক নির্বাচন কমিশন  

Eidin by Eidin
March 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভোট দফায় অনিশ্চয়তা, ২৬-শে হিংসা নিয়ে আগাম সতর্ক নির্বাচন কমিশন  
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ মার্চ : আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে ‘পরিবর্তন যাত্রা’ রথে এসে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেন, “এসআইআর নো ভোট”৷ অর্থাৎ এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট হবে না৷ এদিকে কলকাতায় আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও  কত দফায় সম্পন্ন হবে, তা স্পষ্ট করেননি । তবে, ২০২১ সালের এরাজ্যের বিধানসভার ভোটে হিংসার বিষয়টি মাথায় রেখে আগাম সতর্ক দেখা গেছে কমিশনকে । মূলত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চাইছেন না বলে মনে করা হচ্ছে । তিনি স্পষ্ট জানান যে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই দফাসংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

আজ সকাল থেকে বিকেল অব্দি ফুল বেঞ্চ, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও ডিজির সঙ্গে দু’দফায় বৈঠকে বসেন৷ সেই সময় উঠে আসে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ । মুখ্যসচিবের সামনেই জ্ঞানেশ কুমার প্রশ্ন করেব,’অন্য রাজ্যে এত হিংসা কেন হয় পশ্চিমবঙ্গে ? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না ।’ তিনি রাজ্যের প্রশাসনিক কর্তাদের  নির্দেশ দিয়েছিল যাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনও হিংসা ঘটনা না ঘটে।

২০২৬-এর ভোটে হিংসা আটকাতে মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন,গোটা রাজ্য জুড়ে বোমা-বন্দুক পিস্তল উদ্ধারে অভিযানে নামতে হবে পুলিশকে । সেই সাথে মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান, ২০২১-এর ভোট পরবর্তী হিংসার জায়গায় সেই অফিসারদের বিরুদ্ধে কি কোনও ডিপার্টমেন্টাল প্রসেডিংস বা বিভাগীয় তদন্ত করা হল ? কী কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছিল সেই সময় ? এনিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । পাশাপাশি ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন-কোন ওসি ও তাঁর উর্ধ্বতন অফিসাররা সংশ্লিষ্ট এলাকাগুলিত্ব দায়িত্বে ছিলেন এবার তার তালিকা চান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ।।

Previous Post

দুই জাতশত্রু বেঞ্জামিন নেতানিয়াহু ও ইতামার বেন-গিভর মৃত্যুর গুজব ছড়াল ইরানের সরকারী সংবাদমাধ্যম 

Next Post

বিশ্বকাপ ট্রফি জেতার পর সূর্য কুমার যাদব মন্দিরে যাওয়ায় বেজায় চটেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ; ‘গির্জা বা গুরুদ্বারে’ না গিয়ে মন্দিরে যাওয়ায় টিম ইন্ডিয়াকে “ধিক্কার” জানালেন 

Next Post
বিশ্বকাপ ট্রফি জেতার পর সূর্য কুমার যাদব মন্দিরে যাওয়ায় বেজায় চটেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ; ‘গির্জা বা গুরুদ্বারে’ না গিয়ে মন্দিরে যাওয়ায় টিম ইন্ডিয়াকে “ধিক্কার” জানালেন 

বিশ্বকাপ ট্রফি জেতার পর সূর্য কুমার যাদব মন্দিরে যাওয়ায় বেজায় চটেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ; 'গির্জা বা গুরুদ্বারে' না গিয়ে মন্দিরে যাওয়ায় টিম ইন্ডিয়াকে "ধিক্কার" জানালেন 

No Result
View All Result

Recent Posts

  • ইরানের অস্ত্র গবেষণাগার ধ্বংসের ঘোষণা করল আইডিএফ, পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান 
  • বিশ্বকাপ ট্রফি জেতার পর সূর্য কুমার যাদব মন্দিরে যাওয়ায় বেজায় চটেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ; ‘গির্জা বা গুরুদ্বারে’ না গিয়ে মন্দিরে যাওয়ায় টিম ইন্ডিয়াকে “ধিক্কার” জানালেন 
  • ভোট দফায় অনিশ্চয়তা, ২৬-শে হিংসা নিয়ে আগাম সতর্ক নির্বাচন কমিশন  
  • দুই জাতশত্রু বেঞ্জামিন নেতানিয়াহু ও ইতামার বেন-গিভর মৃত্যুর গুজব ছড়াল ইরানের সরকারী সংবাদমাধ্যম 
  • “পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না ; বিজেপি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে” : বললেন আত্মবিশ্বাসী শমিক ভট্টাচার্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.