• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে” : বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়

Eidin by Eidin
March 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে” : বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ মার্চ : রাজ্যে বিধানসভার ভোট আর হাতেগোনা দিনে পড়ে গেছে । এই আবহে শাসক-বিরোধী নেতাদের মুখ থেকে বেরিয়ে আসছে একের পর এক বিতর্কিত ও উসকানিমূলক কথাবার্তা৷ গতকালই কলকাতার ধর্মতলায় ধর্ণামঞ্চে এমনই একটি বিতর্কিত মন্তব্য করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার এই মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে অবিহিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবারে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে আয়োজিত দলের ‘পরিবর্তন যাত্রা’ সভায় একটি বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়৷  তিনি বলেছেন,’তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে ।’ যার তীব্র সমালোচনা করেছে শাসকদল । 

ভাতার বাজারে কামারপাড়া মোড়ে আয়োজিত ওই সভায় বিজেপি নেতা প্রবাল রায় তৃণমূলের মুসলিম তোষামোদি রাজনীতি ও রোহিঙ্গা- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন ঘটানোয় অভিযোগে অভিযুক্ত করেন । তার অভিযোগ,শাসকদল যেভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে জনবিন্যাসের পরিবর্তন ঘটাচ্ছে তাতে ফের তৃণমূল ক্ষমতায় এলে হিন্দু পরিবারের মেয়েদের সম্ভ্রম বাঁচানো যাবে না । তাই তৃণমূলের হিন্দু নেতাদের  উদ্দেশ্যে অবিলম্বে দলত্যাগ করে তৃণমূলের পতন নিশ্চিত করার আহ্বান জানান তিনি । 

এরপরেও যারা ক্ষুদ্র স্বার্থের জন্য তৃণমূল ত্যাগ করতে রাজি নন, সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে প্রবাল রায় বলেন,’ওই সমস্ত তৃণমূল নেতাদের সংস্কারের দোষ আছে৷ খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে৷’ এদিকে তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভাতার ব্লক আইএনটিটিইউ এর সভাপতি শুভ্রাংশু বুট । তিনি বলেন,’এটাই হল বিজেপির সংস্কৃতি  ।’ বিধানসভার ভোটে রাজ্যবাসী বিজেপিকে ছুড়ে ফেলে দেবে বলেও মন্তব্য করেন তিনি । 

কেন ‘পরিবর্তন যাত্রা এদিন প্রবাল রায় তারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন,’পরিবর্তনের অর্থ হচ্ছে উন্নয়ন । পরিবর্তনের অর্থ হচ্ছে যুব সমাজকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনে তাদের হাতে কাজ তুলে দেওয়া । পরিবর্তনের অর্থ হচ্ছে কৃষকের ঘরে নবান্নের গন্ধ ফিরিয়ে দেওয়া । পরিবর্তনের অর্থ হচ্ছে শিল্পের কলরব । পরিবর্তনের অর্থ হচ্ছে পাঠ্যপুস্তকে বিবেকানন্দ,বিদ্যাসাগরকে ফিরিয়ে আনা । পরিবর্তনের অর্থ হচ্ছে শিক্ষকদের সংস্কৃতি দেখানো । পরিবর্তনের অর্থ হচ্ছে সাম্প্রদায়িক উসকানি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ ভাবে বসবাস করা । পরিবর্তনের অর্থ মাদ্রাসা করে মৌলবাদী তৈরি করা নয়,ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করা । পরিবর্তনের অর্থ হচ্ছে দুরাচারীদের তাড়িয়ে দিয়ে নতুন শান্তিপূর্ণ শানন ব্যবস্থা চালু করা ।’।

Previous Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর বিতর্কে আর্শদীপ সিং, আইসিসি কি কড়া পদক্ষেপ নেবে?

Next Post

“পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না ; বিজেপি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে” : বললেন আত্মবিশ্বাসী শমিক ভট্টাচার্য 

Next Post
“পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না ; বিজেপি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে” : বললেন আত্মবিশ্বাসী শমিক ভট্টাচার্য 

"পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না ; বিজেপি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে" : বললেন আত্মবিশ্বাসী শমিক ভট্টাচার্য 

No Result
View All Result

Recent Posts

  • দুই জাতশত্রু বেঞ্জামিন নেতানিয়াহু ও ইতামার বেন-গিভর মৃত্যুর গুজব ছড়াল ইরানের সরকারী সংবাদমাধ্যম 
  • “পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না ; বিজেপি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে” : বললেন আত্মবিশ্বাসী শমিক ভট্টাচার্য 
  • “তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে” : বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর বিতর্কে আর্শদীপ সিং, আইসিসি কি কড়া পদক্ষেপ নেবে?
  • সিপিএমের ভূত ঢুকে গিয়েছে তৃণমূলের ভিতর,তৃণমূল যাচ্ছেই :  দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.