• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পেলেন ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা

Eidin by Eidin
March 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পেলেন ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ : অবশেষে ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ও ‘আমজনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর ১২ সদস্যের একটি দল। বুধবার দুপুরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে যান হুমায়ুনের রেজিনগরের বাড়িতে । এই দলে রয়েছেন এক পরিদর্শন, এক সহকারী পরিদর্শক এবং ১০ জন কনস্টেবল। হুমায়ুনের দাবি,’লাগাতার খুনের হুমকি ফলে রাজ্যের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছিলাম। সেখানে সদুত্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হই । এর পরে আজ আমার বাড়িতে নিরাপত্তা দল এসে পৌঁছোল।’

গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন তিনি। সেখান থেকেই তিনি নতুন দলের নাম দেন, ‘জনতা উন্নয়ন পার্টি’, সংক্ষেপে জেইউপি। তবে এই নামে আগে থেকেই নির্বাচন কমিশনে একটি দল নিবন্ধিত রয়েছে। ফলে তাঁকে দলের নাম বদলাতে হয়েছে। ‘আম জনতা উন্নয়ন পার্টি’ হিসাবে ভরতপুরের বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।নিয়ম অনুযায়ী, এখন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনসমক্ষে দলের নাম প্রকাশ করা হবে। সেখানে কোনও আপত্তি না উঠলে কমিশন চূড়ান্ত স্বীকৃতি প্রদান করবে এবং তারপরই প্রতীকের জন্য আবেদন করতে পারবেন তিনি। 

হুমায়ূনের দাবি নিজের নতুন দল গঠনের কথা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল । এমনকি ব্যক্তিগতভাবে বাউন্সার রাখতে বাধ্য হন তিনি । সেই বাউন্সাররা আদতে ভিনরাজ্যের না হয়ে বাংলার বাসিন্দা,এটা জানাজানি হওয়ায় তাঁদের সরিয়ে দেন তিনি। শেষমেশ প্রাণের ঝুঁকি নিয়ে আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় ।

 এদিকে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী পাওয়ায় পর থেকে হুমায়ূন কবীরের সমর্থকরা নিরাপত্তা রক্ষীদের সাথে তার ছবি পোস্ট করে ব্যাপক প্রচার শুরু করে দিয়েছে । তারা হুমায়ূনের নিরাপত্তা রক্ষী পাওয়াকে “সত্যের জয়” বলে ব্যাখ্যা করছে । নির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা এবং দলের রেজিস্ট্রেশন— এই দুই ঘটনায় হুমায়ূন কবীরের ওজন অনেক বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।। 

Previous Post

মানিকচকে হোলির দিন শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ এক কিশোরের মৃত্যু,এনিয়ে মৃত্যু হল ২ জনের, হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ 

Next Post

তেহরান, কারাজ, খোরামাবাদ এবং সানন্দজসহ ইরানের একাধিক শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী 

Next Post
তেহরান, কারাজ, খোরামাবাদ এবং সানন্দজসহ ইরানের একাধিক শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী 

তেহরান, কারাজ, খোরামাবাদ এবং সানন্দজসহ ইরানের একাধিক শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী 

No Result
View All Result

Recent Posts

  • কানাডায় খালিস্তানি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়ে গেলেন পাঞ্জাবি বংশোদ্ভূত সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ন্যান্সি গ্রেওয়াল
  • তেহরান, কারাজ, খোরামাবাদ এবং সানন্দজসহ ইরানের একাধিক শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী 
  • ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পেলেন ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা
  • মানিকচকে হোলির দিন শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ এক কিশোরের মৃত্যু,এনিয়ে মৃত্যু হল ২ জনের, হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ 
  • “জেন জেড” বিপ্লবের পর নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বামপন্থীদের জন্য কতটা আশা রয়েছে ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.