• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীতে প্রকাশ্যে অত্যাধুনিক মেশিন লাগিয়ে গঙ্গা থেকে বালি তুলে পাচার রুখল গ্রামবাসী

Eidin by Eidin
February 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীতে প্রকাশ্যে অত্যাধুনিক মেশিন লাগিয়ে গঙ্গা থেকে বালি তুলে পাচার রুখল গ্রামবাসী
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায় গঙ্গা নদীতে অত্যাধুনিক মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে পাচার করে দেওয়া হচ্ছিল কয়েকদিন ধরে । অবশেষে আজ বৃহস্পতিবার স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় বালি পাচার রুখে দিল ভূমি ও ভূমি সংস্কার বিভাগ ৷ ভূমি সংস্কার বিভাগ থেকে একটি ড্রেজার মেশিনসহ নদী থেকে বালি উত্তোলনের বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । গঙ্গা নদী থেকে এভাবে অবৈধভাবে বালি উত্তোলন করে পাচারের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইঁটভাটার মালিকের বিরুদ্ধে । এলআরও নবীন কুমার গৌতম জানিয়েছেন,বালি পাচারে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 

জানা গেছে,পূর্বস্থলী-১ ব্লকের জালুইডাঙ্গা অঞ্চলের কালিনগরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী । গ্রামটি বর্ধমান ও নদীয়ার সীমান্তে অবস্থিত । গঙ্গার তীরবর্তী হওয়ায় গ্রামটি জেলার অন্যতম বন্যা কবলিত গ্রামগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে । প্রায় ফি বছর নদীর পাড় ভাঙনের ফলে প্লাবিত হয় কালিনগর গ্রাম । অভিযোগ যে বিগত কয়েকদিন ধরে ড্রেজার লাগিয়ে গঙ্গা নদী থেকে শত শত ট্রাক্টর বালি তুলে পাচার করে করে দিচ্ছিল কালিনগরের এক ইটভাটার মালিক । 

গ্রামবাসীদের অভিযোগ,বিগত প্রায় এক সপ্তাহ ধরে চলছিল নদী থেকে বালি উত্তোলন পর্ব । জলের তলা থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে বালি তোলা হচ্ছিল । কেটে ফেলা হয়েছিল বিরাট অংশের নদীর পাড় । প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি ট্রাক্টর বালি পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তাদের । 

জানা যায়,যেখানে বেআইনিভাবে বালি উত্তোলন হচ্ছিল, সেই স্থানটি জনবসতি থেকে একটু দূরে হওয়ায় প্রথমে গ্রামবাসীদের নজরে পড়েনি । আজ সকালে গ্রামের লোকজনের নজরে পড়লে ভূমি ও ভূমি সংস্কার বিভাগকে বিষয়টি জানান । এরপর পুলিশ বাহিনী নিয়ে কালিনগরে হানা দেন এলআরও নবীন কুমার গৌতম । এদিকে পুলিশকে দেখে মেশিনপত্র ফেলে চম্পট দেয় বালি উত্তোলনে নিযুক্ত শ্রমিকরা । 

নবীন কুমার গৌতম বলেন,’প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ২-৩ ধরে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছিল ।’ তিনি বলেন, ‘নদীয়া জেলায় অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে লাগাতার জোরদার অভিযান চলায়, নদীয়ায় বালি পাচার করে দেওয়া হচ্ছিল বলে মনে হয় না । বর্ধমান থেকেই কোথাও পাচার করে দেওয়া হচ্ছিল ।’ তিনি আরও জানান যে একটি ড্রেজার মেশিন সহ আনুষঙ্গিক কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । তবে পুলিশের নাকের ডগা দিয়ে কিভাবে গঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হয়ে যাচ্ছিল, এনিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ।। 

Previous Post

রাজ্যের পোস্ট অফিসগুলির পার্সপোর্ট সেবাকেন্দ্রে বোমাতঙ্কের ঘটনাকে “উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে শাসকদলের দিকে ইঙ্গিত করলেন সৌমিত্র খাঁ

Next Post

পূর্বস্থলী উত্তরে ফের তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ভাঙন ধরাল হুমায়ুন কবিরের দল 

Next Post
পূর্বস্থলী উত্তরে ফের তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ভাঙন ধরাল হুমায়ুন কবিরের দল 

পূর্বস্থলী উত্তরে ফের তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ভাঙন ধরাল হুমায়ুন কবিরের দল 

No Result
View All Result

Recent Posts

  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশাল জয় 
  • ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 
  • গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন ; চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.