এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২১ ফেব্রুয়ারী : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আই এস আই এস(খোরাসান)-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হামজা নামে একজন শীর্ষ আইসিস কমান্ডার নিকেশ হয়েছে ।রিপোর্ট অনুসারে,পাকিস্তানের সামরিক সরকার বেলুচিস্তান থেকে আইসিস কেন্দ্রগুলি খাইবার পাখতুনখোয়ায় স্থানান্তরিত করার পর এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার স্থানীয় সূত্র জানিয়েছে যে ওরাকজাই জেলায় ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের সন্ত্রাসীদের এবং তেহরিক-ই- তালিবান পাকিস্তানের সদস্যদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সূত্র অনুসারে, জেলার শেখান এলাকায় এই লড়াইটি সংঘটিত হয়, যেখানে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে যে তিনজন আইএসকেপি সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে আবিদ নামে একজন কমান্ডার, যে হামজা নামেও পরিচিত, সহ একজন টিটিপি সদস্যও নিহত হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছে ।।

