এইদিন স্পোর্টস নিউজ,১৮ ফেব্রুয়ারী : মঙ্গলবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে নেপাল। টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে।
ওপেনার জর্জ মুন্সে ২৭, মাইকেল জনস ৭১, ব্র্যাডেন ম্যাকমুলান ২৫, বেরিংটন, মার্ক ওয়াইট ১০ রান করেন। অন্য কোনও খেলোয়াড় দুই অঙ্কের গণ্ডি অতিক্রম করেননি। ফলে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে।
স্কটল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭১ রান করে। নেপালের হয়ে অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন দীপেন্দ্র সিং আইরি । তিনি ছাড়াও কুশল বার্টেল ৪৩, আশিফ শেখ ৩৩, রোহিত পাউডেল ১৬, গুলসান ঝা ২৪ রান করেন।।

