• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতের ব্যাটসম্যানদের ব্যাটে রাবার ঢোকানো আছে, আইসিসির পরীক্ষা করা উচিত :  বাংলাদেশি ক্রিকেট প্রেমীর বক্তব্য  

Eidin by Eidin
February 15, 2026
in রকমারি খবর
ভারতের ব্যাটসম্যানদের ব্যাটে রাবার ঢোকানো আছে, আইসিসির পরীক্ষা করা উচিত :  বাংলাদেশি ক্রিকেট প্রেমীর বক্তব্য  
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

টি -২০ ম্যাচে রোহিত শর্মা,ঈশান কৃষাণ, সূর্য কুমার যাদবদের বিশাল বিশাল ছক্কা দেখে চোখ কপালে উঠে গেছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের । যদিও তারা মনে করছে যে ভারতীয় খেলোয়াড়দের এই পারফরম্যান্সের রহস্য তাদের দক্ষতায় নয়,বরঞ্চ লুকিয়ে আছে তাদের ব্যাটের মধ্যে ৷ বাংলাদেশিদের কথায়, ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে রাবার ঢোকানো আছে । আর ওই ব্যাট যদি বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতে পড়ে তাহলে যে ইনিংসে ভারত ৩০০ রান করছে, বাংলাদেশ সেখানে নিশ্চিত ৪০০ রান করবে । এছাড়া,বাংলাদেশের ব্যাট নিয়ে খেললে ভারত ৫০ রানে অল আউট হয়ে যাবে বলেও সে দাবি করেছে । তারা এটাও দাবি জানিয়েছে যে ভারতের ব্যাটসম্যানদের ব্যাট পরীক্ষা করা উচিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) । 

বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গার এক এক ফেসবুক পেজ পরিচালকারী সম্প্রতি অভিষেক শর্মাদের বিশাল বিশাল চক্কার রহস্য জানতে কিছু যুবকের সাক্ষাৎকার নিয়েছিল । একজন যুবককে প্রতিক্রিয়ায় বলতে শোনা গেছে, ‘এখন যেটা শুনত্যাছি,ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ট্যাম্পারিং করত্যাছে৷ রাবার ঢোকানো আছে । আমি মনে করি আইসিসি-এর চেক করা উচিত৷ আইসিসি, বিসিবি-এর সবাই মিলেই ওটা চেক করা উচিত ।’ বাংলাদেশির বক্তব্য শুনুন 👇

প্রশ্ন করা হয়,আপনার কি আসলেই মনে হয় যে ভারতের ব্যাটে সমস্যা আছে ? 

উত্তরে ওই যুবক বলেন,’অবশ্যই সমস্যা আছে । আপনারা দেখেন অন্য একটা টিম ক’টা ছক্কা মারে আর ওরা ক’টা ছক্কা মারে৷ শুধু শক্তি হলেই হবে না । শক্তি সব দেশেই আছে৷ শক্তি ওয়েস্ট ইন্ডিজের আছে না৷ অস্ট্রেলিয়ারও অনেক শক্তি । ইন্ডিয়ার চারটা, আর ইওয়েস্ট ইন্ডিজের একটা হবে, যদি পাঞ্জা দেয়৷ শক্তি নেই?  শক্তি অবশ্যই আছে৷  ওরাও খেলতে পারে । কিন্তু ব্যাটের জন্য ওদের কিছু করার নেই । 

তাকে প্রশ্ন করা হয় : অভিষেক শর্মা, ঈশান কৃষাণ যেভাবে বারি দেয় মনে হয় যেন বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ আউট হবে,কিন্তু কিভাবে গ্যালারিতে গিয়ে পড়ে? এমনকি স্টেডিয়াম পার হয়ে যায় মাঝে মধ্যে৷

এর প্রতিক্রিয়ায় ওই যুবক বলেন,আমি মনে করি আইসিসি, বিসিবি-এর উচিত ওদের ব্যাট গোলা চেক করা উচিত৷ এরা যে ব্যাটে খেলে, অনান্য উন্নত রাষ্ট্রগুলা খেলতে পারতেছে না৷ কি কারন ?  কেন ওরা ওই ব্যাটগুলা পাচ্ছে না ? 

সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ব্যাটের ভিতরে রবার ঢোকানো থাকে । 

উত্তরে যুবক বলেন,অবশ্যই । 

এরপর সাংবাদিক জিজ্ঞাসা করেন, ভারতের ব্যাট দিয়ে যদি বাংলাদেশের খেলোয়াড়রা খেলে তাহলে কত রানের টার্গেট দেবে মিনিমাম ? 

উত্তরে যুবক বলেন,মিনিমান ৪০০ রানের টার্গেট দেবে টি টোয়েন্টিতে৷ ওরা ৩০০ দিলে আমরা ৪০০ দিবো । এটা হান্ড্রেড পার্সেন্ট । ওই যুবক আরও দাবি করে যে বাংলাদেশের ব্যাট নিয়ে যদি ভারতের খেলোয়াড়রা খেলে তাহলে সর্বোচ্চ ৫০ রান করতে পারবে । ৫০ থেকে ৬০ রানে অল আউট হয়ে যাবে । 

যদিও পাশে থাকা অন্যজন তার এই মন্তব্যের বিরোধিতা করেন । তবে ভারতের ব্যাটে রাবার ঢোকানোর দাবি করা যুবক তাকে “ভারত প্রেমী” তকমা লাগিয়ে দেয় ।। 

Previous Post

শিব পঞ্চাক্ষরি স্তোত্রম্  : আদি শঙ্করাচার্য রচিত ভগবান শিবের একটি অত্যন্ত শক্তিশালী স্তোত্র

Next Post

মহা শিবরাত্রির পূজোর ফুল সংগ্রহ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফুল ব্যবসায়ী যুবকের মৃত্যু 

Next Post
মহা শিবরাত্রির পূজোর ফুল সংগ্রহ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফুল ব্যবসায়ী যুবকের মৃত্যু 

মহা শিবরাত্রির পূজোর ফুল সংগ্রহ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফুল ব্যবসায়ী যুবকের মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ -প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন 
  • “আল্লাহ পানি দে” :  আজ ভারত ও  পাকিস্তানের ম্যাচে বৃষ্টি প্রার্থনা করছেন প্রাক্তন পাকিস্থান খেলোয়াড় 
  • পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ৬৮টি আসনে উগ্র ইসলামি দল জামাতের জয়লাভ এবং উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য মমতা ব্যানার্জির অস্বীকৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী 
  • মহা শিবরাত্রির পূজোর ফুল সংগ্রহ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফুল ব্যবসায়ী যুবকের মৃত্যু 
  • ভারতের ব্যাটসম্যানদের ব্যাটে রাবার ঢোকানো আছে, আইসিসির পরীক্ষা করা উচিত :  বাংলাদেশি ক্রিকেট প্রেমীর বক্তব্য  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.