• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গান্ধীর দু’পা কেটে বডি নিয়ে পালালো চোরের দল, নিন্দায় সরব মোদী সরকার 

Eidin by Eidin
February 4, 2026
in আন্তর্জাতিক
গান্ধীর দু’পা কেটে বডি নিয়ে পালালো চোরের দল, নিন্দায় সরব মোদী সরকার 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ ফেব্রুয়ারী : অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার’-এর (Australian Indian Community Centre) সামনে মোহনদাস করমচাঁদ গান্ধীর একটি পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি ছিল । দিল্লির ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনলস (ICCR) -এর পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছিল এই মূর্তিটি৷ কিন্তু মূর্তিটির দু’পা কেটে গোটা বডি নিয়ে পালিয়ে গেছে চোরের দল । 

অস্ট্রেলিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত প্রায় ১২:৫০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ ঢাকা অবস্থায় তিন ব্যক্তি একটি সাদা ভ্যানে করে আসে। অত্যন্ত পেশাদার ঢঙে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ ব্যবহার করে ৪২৬ কেজি ওজনের ভারী মূর্তিটির দু’পা কেটে মুর্তিটি গাড়ি তুলে নিয়ে চম্পট দেয় । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মূর্তিটি গোড়ালির কাছ থেকে এমনভাবে কাটা হয়েছে যে শুধুমাত্র পায়ের অংশটুকু পড়ে রয়েছে । 

এদিকে গান্ধীর ব্রোঞ্জ মূর্তি চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মোদী সরকার ।ভারতের বিদেশ মন্ত্রক অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে । সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “মেলবোর্নের রোভিলে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর এবং অপসারণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। আমরা অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছি এবং নিখোঁজ মূর্তিটি উদ্ধারের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছি।”

পুলিশ জানিয়েছে,ভিক্টোরিয়া পুলিশের নক্স ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন এবং স্ক্র্যাপ মেটাল ডিলারদের সতর্ক করে দিয়েছেন যে তারা সতর্ক থাকুন এবং যদি কেউ ব্রোঞ্জ মূর্তিটি বিক্রি করার চেষ্টা করে তবে কোনও সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে রিপোর্ট করুন ।

তবে এই প্রথমবার মূর্তিটিকে নিশানা করা হয়নি। ২০২১ সালের নভেম্বরে, উদ্বোধনের মাত্র ২৪ ঘন্টা পরে, অজ্ঞাত ব্যক্তিরা গান্ধী মূর্তিটি ভাঙচুর করে। অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাবের  মধ্যেই এই ঘটনা ঘটল ।।

Previous Post

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম ১১ আইএসআইএস সন্ত্রাসবাদী 

Next Post

মালদার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল 

Next Post
মালদার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল 

মালদার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল 

No Result
View All Result

Recent Posts

  • “অশিক্ষিত চোর তোলাবাজ এবং মাতাল না হলে তৃণমূল হয় না” : বিজেপির তরুনজ্যোতি কেন বললেন একথা ? 
  • মালদার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল 
  • গান্ধীর দু’পা কেটে বডি নিয়ে পালালো চোরের দল, নিন্দায় সরব মোদী সরকার 
  • পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম ১১ আইএসআইএস সন্ত্রাসবাদী 
  • শ্রী রঘুবীর গদ্যম্ (শ্রী মহাবীর বৈভবম্) : শ্রীরামের প্রতি ভক্তি এবং আত্মসমর্পণের অনন্য উদাহরণ এই সংস্কৃত স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.