• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সর্ষে পেশাই মেশিনে মাফলার জড়িয়ে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল বৃদ্ধ শ্রমিকের মাথা ; সাতসকালে এই বীভৎস দৃশ্য দেখে শিউরে ওঠলেন বর্ধমানের সমুদ্রগড়বাসী  

Eidin by Eidin
February 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সর্ষে পেশাই মেশিনে মাফলার জড়িয়ে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল বৃদ্ধ শ্রমিকের মাথা ; সাতসকালে এই বীভৎস দৃশ্য দেখে শিউরে ওঠলেন বর্ধমানের সমুদ্রগড়বাসী  
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,বর্ধমান,০৩ ফেব্রুয়ারী : সর্ষে পেশাই মেশিনে মাফলার জড়িয়ে এক বৃদ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় । মৃতের নাম সিরাজুল মন্ডল(৬২) । তাঁর বাড়ি পার্শ্ববর্তী সিদ্দেপাড়া এলাকায় । মেশিনের ঠিক পাশেই রাখা তেল মজুত করা টিনের ধারাল কানায় বৃদ্ধের মাথাটি ঘাড় থেকে ঝুলে যায় । আজ মঙ্গলবার সাতসকালে এই দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা ৷ পরে খবর পেয়ে সমুদ্রগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । 

জানা গেছে,সমুদ্রগড় স্টেশন সংলগ্ন আদর্শপল্লি এলাকায় জনৈক নুরুল ইসলাম মণ্ডলের তেলের ঘানি রয়েছে । পার্শ্ববর্তী সিদ্দেপাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ সিরাজুল মন্ডল ওই ঘানিতে শ্রমিকের কাজ করতেন । নুরুল ইসলাম মণ্ডল জানান, আজ সকাল প্রায় ৬:৩০ নাগাদ তিনি ঘানিতে ছিলেন না । সিরাজুল মন্ডল একাই সর্ষে পেষাইয়ের কাজ করছিলেন । ঘানির লিভারের পাশে একটি টিনের পাত্রে পেষাই তেল জমা হচ্ছিল । সিরাজুল সম্ভবত পাত্রটি সরাতে গিয়েছিলেন । সেই সময় তার গলায় থাকা মাফলার মেশিনের লিভারে জড়িয়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে তিনি মনে করছেন । 

জানা গেছে,পরে কোনো খরিদ্দার এসে দেখেন তেলকলের গোটা মেঝে রক্তে ভেসে গেছে । লিভারে মাফলার জড়ানো অবস্থায় আটকে রয়েছেন ওই বৃদ্ধ । টিনের পাত্রের ধারাল কানায় বৃদ্ধের গলার অধিকাংশ কেটে গিয়ে মাথাটা ঝুলে গেছে । এই দেখে ওই খরিদ্দার লোকজন ডাকাডাকি করেন । পরে ঘানির মালিক এসে মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃত বৃদ্ধকে লিভারের ফাঁস থেকে উদ্ধার করেন। পরে সমুদ্রগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।। 

Previous Post

তুতো ভাইবোনের বিয়ের নিরিখে শীর্ষে সোমালিয়া ও পাকিস্তান ; ফলে জন্ম নেওয়া সন্তানরা ভুগছে কঠিন ব্যাধিতে 

Next Post

অস্ট্রেলিয়ার সঙ্গে মারাত্মক প্রতারণা করেছে পাকিস্তান ; বল ছাড়াই স্টাম্পআউট, প্রতারণার ভিডিও ভাইরাল 

Next Post
অস্ট্রেলিয়ার সঙ্গে মারাত্মক প্রতারণা করেছে পাকিস্তান ; বল ছাড়াই স্টাম্পআউট, প্রতারণার ভিডিও ভাইরাল 

অস্ট্রেলিয়ার সঙ্গে মারাত্মক প্রতারণা করেছে পাকিস্তান ; বল ছাড়াই স্টাম্পআউট, প্রতারণার ভিডিও ভাইরাল 

No Result
View All Result

Recent Posts

  • “ধুরন্ধর ২” বনাম “টক্সিক” বক্স অফিসে মুখোমুখি ; কে বাজিমাত করবে যশ নাকি রণবীর সিং ?
  • অস্ট্রেলিয়ার সঙ্গে মারাত্মক প্রতারণা করেছে পাকিস্তান ; বল ছাড়াই স্টাম্পআউট, প্রতারণার ভিডিও ভাইরাল 
  • সর্ষে পেশাই মেশিনে মাফলার জড়িয়ে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল বৃদ্ধ শ্রমিকের মাথা ; সাতসকালে এই বীভৎস দৃশ্য দেখে শিউরে ওঠলেন বর্ধমানের সমুদ্রগড়বাসী  
  • তুতো ভাইবোনের বিয়ের নিরিখে শীর্ষে সোমালিয়া ও পাকিস্তান ; ফলে জন্ম নেওয়া সন্তানরা ভুগছে কঠিন ব্যাধিতে 
  • ছোটোখাটো মার্কিন হামলা হলেই জনরোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত আলি খোমেনি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.