• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি 

Eidin by Eidin
February 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০২ ফেব্রুয়ারী : গত শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে এসআইআর বিরোধী সভায় ফাঁকা মাঠের ভিডিও করার অপরাধে তৃণমূলের ক্যাডারদের দ্বারা চরম হেনস্থার শিকার হতে হয়েছিল এক মহিলা সাংবাদিকসহ নিউজ কভার করতে যাওয়া বাকি পুরুষ সাংবাদিকদের । সাংবাদিকদের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ও ছবি পর্যন্ত ডিলিট করে দেওয়া হয় । তারই প্রতিবাদে আজ সোমবার কালনা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন কালনা মহকুমার সাংবাদিকরা । স্মারকলিপির সঙ্গে ওই ঘটনার ভিডিও ফুটেজও মহকুমা শাসকের কাছে তুলে দেন ৷ শাসকদলের এই প্রকার হিংসাত্মক আচরণে কার্যত শিহরিত হয়ে ওঠেন কালনা মহকুমা শাসক অহিংসা জৈন । তিনি বলেন,’এই ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না।’ তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন । 

প্রসঙ্গত,গত ৩১ জানুয়ারি শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন মাঠে এসআইআর-এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার ডাক দিয়েছিল তৃণমূল । সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ । বিকেলের দিকে মাঠ ভর্তি থাকলেও প্রদীপ মজুমদারের বক্তব্যের মাঝেই শ্রোতারা একে একে পালাতে শুরু করে । শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে মন্ত্রী মশাইকে কার্যত ফাঁকা মাঠেই বক্তব্য চালিয়ে যেতে হয় । ফলে চরম অস্বস্তিতে পড়তে হয় শাসকদলের নেতৃত্বকে । 

এদিকে শ্রোতাদের দলবেঁধে পালানোর দৃশ্য নিজের নিজের স্মার্টফোনে ভিডিও রেকর্ড করছিলেন সাংবাদিকরা । আর এতে বেজায় চটে যায় তৃণমূলের ক্যাডাররা । তারা সাংবাদিকদের ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে । সেই সময় এক মহিলা সাংবাদিকও উপস্থিত ছিলেন । কিন্তু তৃণমূলের ক্যাডাররা তাকেও রেয়াত করেনি । মারমুখি ক্যাডাররা ওই মহিলা সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । পাশাপাশি চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ । শেষ পর্যন্ত অন্যান্য সাংবাদিকদের তৎপরতায় আক্রান্ত মহিলা সাংবাদিক সহ অনান্য সাংবাদিকরা কোনওরকমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে জেলার বিভিন্ন মহল থেকে ।। 

Previous Post

“দিল্লিতে নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি, আসল উদ্দেশ্য এসআইআর ভন্ডুল করে ২০২৪ সালের ভোটার তালিকায় ভোট করা” : বললেন শুভেন্দু অধিকারী 

Next Post

মাস্তুং এলাকায় ৫ ইসলামি স্টেট সন্ত্রাসীকে নিকেশ করল বেলুচ যোদ্ধারা 

Next Post
মাস্তুং এলাকায় ৫ ইসলামি স্টেট সন্ত্রাসীকে নিকেশ করল বেলুচ যোদ্ধারা 

মাস্তুং এলাকায় ৫ ইসলামি স্টেট সন্ত্রাসীকে নিকেশ করল বেলুচ যোদ্ধারা 

No Result
View All Result

Recent Posts

  • মাস্তুং এলাকায় ৫ ইসলামি স্টেট সন্ত্রাসীকে নিকেশ করল বেলুচ যোদ্ধারা 
  • সভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি 
  • “দিল্লিতে নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি, আসল উদ্দেশ্য এসআইআর ভন্ডুল করে ২০২৪ সালের ভোটার তালিকায় ভোট করা” : বললেন শুভেন্দু অধিকারী 
  • পরীক্ষায় বসাই হল না বিনা অ্যাডমিট কার্ডে আসা ছাত্রীর ; পরের বছরে পরীক্ষার প্রস্তুতির  দায়িত্ব নিজের কাঁধে ভাতার গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা 
  • লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আক্রমণ থেকে বেঁচে গেল পাকিস্তানি সন্ত্রাসী শাহজাদ ভাট্টি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.