• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“পালটানো দরকার, চাই বিজেপি সরকার” : ‘জঙ্গলরাজের অবসান ঘটাতে সংকল্প পাঠ করালেন প্রধানমন্ত্রী

Eidin by Eidin
January 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“পালটানো দরকার, চাই বিজেপি সরকার” : ‘জঙ্গলরাজের অবসান ঘটাতে সংকল্প পাঠ করালেন প্রধানমন্ত্রী
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সিঙ্গুর,১৮ জানুয়ারী : আজ রবিবার হুগলি জেলার সিঙ্গুরের মাটি থেকে রাজ্যের ‘জঙ্গলরাজের অবসান ঘটাতে”পালটানো দরকার, চাই বিজেপি সরকার” শ্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ সিঙ্গুরে  হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রথমেই সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যপাল সিভি আনন্দ বোস, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরও। এছাড়া বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে । 

এদিনের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে হুগলির বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী ।জয়রামবাটী– বড়গোপীনাথপুর– ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধনও করেন ।  পাশাপাশি তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের এবং একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গতকাল মালদায় দেশের প্রথম সেম হাইস্পিড “অমৃত ভারত এক্সপ্রেস” স্লিপার ট্রেনের পথ চলা শুরু হয় মোদীর হাত দিয়ে । এই দু’দিনে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। আর সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১০০ বছরে যা হয়নি, তা হয়েছে ২৪ ঘণ্টায়।’পাশাপাশি তিনি এও জানান, রবিবার যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে, তার মধ্যে একটি ট্রেন তাঁর নিজ সাংসদীয় এলাকা বারাণসীর সঙ্গে যোগাযোগ আরও উন্নত করবে।

পরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে বলেন, ‘কেন্দ্রের প্রকল্পের সুবিধা এরাজ্যের মানুষকে নিতে দিচ্ছে না মমতা ব্যানার্জির সরকার । মোদী আর বিজেপির বিরুদ্ধে আক্রোশের মূল্য চোকাতে হচ্ছে বাংলার মানুষকে । এই সরকারকে উৎখাত করা  প্রয়োজন ।’ জনসভায় ভিড় দেখে খুশি হয়ে প্রধানমন্ত্রী বলেন,’আপনাদের মধ্যে উৎসাহ দেখে মনে হচ্ছে এবারে বাংলার মানুষ এই সরকারকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ।’ রাজ্যে নারী নির্যাতন, মাফিয়া রাজ, শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,’এবারে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের অবসান হবে ।’ তিনি সন্দেশখালিরও ঘটনা উল্লেখ করেন ।। 

Previous Post

বাংলাদেশে হিন্দুদের মৃত্যু মিছিল অব্যাহত, নওগাঁয় নদী থেকে উদ্ধার হল মেধাবী কলেজ ছাত্র অভি’র দেহ 

Next Post

ভারতীয় সংস্কৃতিতে অনুপ্রাণিত স্প্যানিশ দম্পতি রাজস্থানের পুষ্করে হিন্দু রীতিতে বিয়ে করলেন

Next Post
ভারতীয় সংস্কৃতিতে অনুপ্রাণিত স্প্যানিশ দম্পতি রাজস্থানের পুষ্করে হিন্দু রীতিতে বিয়ে করলেন

ভারতীয় সংস্কৃতিতে অনুপ্রাণিত স্প্যানিশ দম্পতি রাজস্থানের পুষ্করে হিন্দু রীতিতে বিয়ে করলেন

No Result
View All Result

Recent Posts

  • হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  
  • বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে সর্বস্ব হারালো কাটোয়ার এক পরিবার 
  • একই ঠিকানায় ২২টি জাল পাসপোর্ট ইস্যু করার ঘটনায় মাস্টারমাইন্ড সহ দুই অভিযুক্ত গ্রেফতার
  • শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজ টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল আমেরিকা 
  • বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.