• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জেলে বসেই গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে সাক্ষীর ছেলে ও চালককে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে 

Eidin by Eidin
December 10, 2025
in কলকাতা, রাজ্যের খবর
জেলে বসেই গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে সাক্ষীর ছেলে ও চালককে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ ডিসেম্বর : আজ বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ন্যাজোটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে জেলবন্দি শেখ শাহজাহানের (Sheikh Shajahan) অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয় । তাতে গুরুতর জখম হয়েছেন ভোলানাথ ঘোষ ।  সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই-এর মামলার অন্যতম সাক্ষী তিনি । তারই স্বাক্ষ্য দিতে তিনি বসিরহাট আদালতে যাচ্ছিলেন । ভোলানাথ বেঁচে গেলেও মৃত্যু হয় তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের। সেই সময়ে পিছনের সিটে ছিলেন ভোলা ঘোষ, সামনের সিটে ছিলেন ছেলে সত্যজিৎ। আহত ভোলানাথ ঘোষকে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। 

তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখত রাজি নয় স্থানীয় বাসিন্দারা ও বিজেপি । স্থানীয়দের অভিযোগ যে জেলে বসেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে শেখ শাহাজাহান। দলবল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও তুলেছেন সন্দেশখালির বাসিন্দারা । ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কাকেও তারা পরিকল্পিত হামলা বলেই মনে করছেন । 

একই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বিকেলে কলকাতা ৬ মুরলীধর সেন রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘শাহজাহান বসিরহাটের জেলে বসে থাকলে এভাবেই সাক্ষীদের মৃত্যু হবে । আজ ভোলা ঘোষের ছেলের মৃত্যু হয়েছে, কাল ভোলা ঘোষের হবে। কারণ জেলে বসে ফোন ব্যবহার করেন তৃণমূল নেতারা।’ শুভেন্দু বলেন,’জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভিতরে ফোন ব্যবহার করে। যা খেতে ইচ্ছা হয়, তাই খায়। জেলের নিয়মের বাইরে গিয়ে অনেক রাতে ডিনার খায় । যতরকম ছবি আছে সব দেখে। পিজির উডবার্ন ওয়ার্ডে মন খারাপ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ তিনি আরও বলেন,’জেলের সুপাররা খারাপ নন। বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে নেতারা ফোন ব্যবহার করছেন।’ ভোলানাথ ঘোষের কাছে টিম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। এসএসকেএমে চিকিৎসা করানোও ভোলার ঘোষের জন্য খুব ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি। বিরোধী দলনেতা আরও বলেন,’সিবিআইকে ধন্যবাদ যে তারা ভোট পরবর্তী হিংসা মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে।’

এদিকে যে ট্রাকটি সন্দেশখালি শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই- এর মামলার মূল সাক্ষীর গাড়িতে ধাক্কা মেরেছে, তার চালক এখনও পলাতক। সেই চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে যে গত ২ নভেম্বর ট্রাকের ফিটনেস ফেল হয়ে গেছে । গত ১৪ অক্টোবর ট্রাকের পারমিটও ফেল হয়। এরপরও কীভাবে রাস্তায় এই গাড়ি চলছিল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন । প্রশ্ন উঠছে সন্দেশখালিতে শাহজাহানের সন্ত্রাসের সময় লাইম লাইটে থাকা ন্যাজোট থানার পুলিশের ভূমিকা নিয়েও ।। 

Previous Post

তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীর সঙ্গে হাতাহাতির জেরে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীর  মৃত্যুতে উত্তেজনা 

Next Post

গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে মুরগির প্যাটিস বিক্রি করা হকারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর ; তৃণমূলপন্থী মিডিয়া ও বামপন্থীরা যাকে নিয়ে “ভিকটিম কার্ড” খেলতে আসরে নেমেছিল

Next Post
গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে মুরগির প্যাটিস বিক্রি করা হকারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর ; তৃণমূলপন্থী মিডিয়া ও বামপন্থীরা যাকে নিয়ে “ভিকটিম কার্ড” খেলতে আসরে নেমেছিল

গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে মুরগির প্যাটিস বিক্রি করা হকারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর ; তৃণমূলপন্থী মিডিয়া ও বামপন্থীরা যাকে নিয়ে "ভিকটিম কার্ড" খেলতে আসরে নেমেছিল

No Result
View All Result

Recent Posts

  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.