• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে গেরুয়া ঝড়, ২০২৬-শের পালাবদলের সুচনা বলছে বিজেপি 

Eidin by Eidin
December 2, 2025
in কলকাতা, রাজ্যের খবর
কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে গেরুয়া ঝড়, ২০২৬-শের পালাবদলের সুচনা বলছে বিজেপি 
Oplus_0

Oplus_0

4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ডিসেম্বর : কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে শাসকদল সমর্থিত প্রার্থীদের ধরাশায়ী করে দিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা । মোট ১০ জন প্রার্থীর মধ্যে বিজেপি লিগ্যাল সেল সমর্থিত ৭ জনই জয়লাভ করেছে । আর এতেই চরম উজ্জীবিত গেরুয়া শিবির । বিজয়ী প্রার্থীরা সোমবার সন্ধ্যায় গেরুয়া আবীর খেলায় মেতে ওঠেন ।  কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনের এই অভাবনীয় ফলাফলকে ২০২৬-শের বিধানসভায় পালাবদলের সুচনা হিসাবে দেখছে তারা । 

এই জয়ে উচ্ছ্বসিত রাজ্য বিজেপির তাবড় নেতারা সোশ্যাল মিডিয়ায় তাদের খুশি প্রকাশ করেছেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লিগ্যাল সেল সমর্থিত জাতীয়তাবাদী প্যানেলের জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী প্যানেলের ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন জয়লাভ করেছেন:-

– সভাপতি – কল্লোল মন্ডল  

– সহ-সভাপতি – অনিন্দ্য বসু  

– সাধারণ সম্পাদক – অরুণ কুমার উপাধ্যায়  

– সহকারী সম্পাদক – মধু জানা  

– কোষাধ্যক্ষ – বিজিতেশ মুখোপাধ্যায়  

– কমিটির সদস্য – ঐশ্বরিয়া রাজ্যশ্রী ও পুজা সোনকার । 

তিনি আরও লিখেছেন,এই ফলাফল আইনজীবীদের পেশাদারিত্ব এবং জাতীয়তাবাদের অটুট চেতনার বিজয়। আমি সদস্যদের এই প্রার্থীদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি যে আইনজীবীদের কল্যাণার্থে এবং বারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ও পশ্চিমবঙ্গে ন্যায়বিচারের কণ্ঠকে শক্তিশালী করার জন্যে এই দল অক্লান্ত পরিশ্রম করবে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই।

Heartiest Congratulations to the Victorious Candidates of the BJP Legal Cell supported Nationalist Panel, on their resounding victory in the Election of the High Court Club; Calcutta.

With immense pride and joy, I extend my greetings to the Panel of Nationalist Candidates on… pic.twitter.com/gGxuYWke1A

— Suvendu Adhikari (@SuvenduWB) December 1, 2025

রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন, হাই কোর্ট ক্লাব নির্বাচন — গেরুয়া ঝড়ে তছনছ তৃণমূল । কলকাতা হাই কোর্ট ক্লাব আজ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল — আর রায় এসেছে বজ্রধ্বনির মতো। তৃণমূলের বড় বড় মন্ত্রী মালয় ঘটক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য — সকলের দৌড় শেষ। ১০টির মধ্যে ৭টি পদে গেরুয়া প্যানেলের জয়।এটা কোনো সাধারণ জয় নয় — এটা জনমতের রায়। দুর্নীতি, ঔদ্ধত্য এবং দমননীতির বিরুদ্ধে শিক্ষিত সমাজের স্পষ্ট প্রত্যাখ্যান।

তিনি লিখেছেন, নির্বাচিত প্রতিনিধিরা, প্রেসিডেন্ট:

কল্লোল মণ্ডল ; ভাইস প্রেসিডেন্ট:অনিন্দ্য বসু ; জেনারেল সেক্রেটারি: অরুণ কুমার উপাধ্যায় ; 

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (২টি):  মধু জানা (১টি পদ জয়) ; ট্রেজারার: বিজিতেশ মুখার্জী ; কমিটি মেম্বার (৪টি):  ঐশ্বর্যা রাজ্যশ্রী ও পূজা সোনকর । মোট ফলাফল: ১০ এর মধ্যে ৭ — নিরঙ্কুশ গেরুয়া জয় । তরুনজ্যোতির কথায়, এই ফলাফলের তাৎপর্য হল : 

কলকাতা হাই কোর্ট ক্লাবের ফল স্পষ্ট বার্তা দিচ্ছে —

আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষিত সমাজ তৃণমূলকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। হাই কোর্ট ক্লাবে তৃণমূল শেষ।ভয়, তোলাবাজি, দুর্নীতির রাজনীতিকে স্মার্ট, শিক্ষিত মানুষ মেনে নিচ্ছে না।বুদ্ধিজীবী মহলে গেরুয়ার স্রোত দ্রুত বাড়ছে।এটা শুধু একটা ক্লাবের ফল নয় —এটা গোটা বাংলার ভোটের মুড।আজ আইনজীবীরা বললেন।২০২৬-এ বলবে গোটা বাংলা।তৃণমূলের দিন শেষ —আদালতে, রাস্তায়, প্রতিষ্ঠানে, আর খুব শিগগিরই… EVM-এও।।

🔥 হাই কোর্ট ক্লাব নির্বাচন — গেরুয়া ঝড়ে তছনছ তৃণমূল 🔥

কলকাতা হাই কোর্ট ক্লাব আজ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল — আর রায় এসেছে বজ্রধ্বনির মতো।
তৃণমূলের বড় বড় মন্ত্রী মালয় ঘটক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য — সকলের দৌড় শেষ।

১০টির মধ্যে ৭টি পদে গেরুয়া প্যানেলের জয়।

এটা কোনো… pic.twitter.com/OyEZ6vUSS4

— Tarunjyoti Tewari (@tjt4002) December 1, 2025
Previous Post

মৃত্যু সজ্জায় থাকা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী 

Next Post

কোচ গম্ভীরকে পাত্তাই দিলেন না রোহিত-কোহলি ; টিম ইন্ডিয়ায় অশান্তির ছায়া 

Next Post
কোচ গম্ভীরকে পাত্তাই দিলেন না রোহিত-কোহলি ; টিম ইন্ডিয়ায় অশান্তির ছায়া 

কোচ গম্ভীরকে পাত্তাই দিলেন না রোহিত-কোহলি ; টিম ইন্ডিয়ায় অশান্তির ছায়া 

No Result
View All Result

Recent Posts

  • প্রাক্তন মুসলিম সেলিম বাস্তিকের উপর প্রাণঘাতী হামলা ; সোশ্যাল মিডিয়ায় জিহাদিদের হাসির ইমোজির ছড়াছড়ি 
  • এসআইআর নিয়ে রাজ্য সরকারের “মতলব” বুঝতে পেরে তার আইনজীবী কপিল সিব্বালকে  সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট 
  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.